Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Jadavpur University

অবসরের দেড় মাস আগে যাদবপুরের রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডলকে অপসারণ, এবার দায়িত্বে কে?

ফিনান্স অফিসার পদে নিয়োগ করা হয়েছে ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়কে। 

রমেন দাস
রমেন দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ১৪:৪৫

link
রমেন দাস
রমেন দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ১৪:৪৫

options
link
অবসরের দেড় মাস আগে যাদবপুরের রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডলকে অপসারণ, এবার দায়িত্বে কে? zoom
যাদবপুর বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি।
Advertisement

অবসরগ্রহণের কথা আগামী অক্টোবরের শেষে। তার মাস দেড়েক আগে আচার্য তথা রাজ্যপালের সিদ্ধান্তে অপসারিত যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের (Jadavpur University) রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডল। আগামী ৬ মাসের জন্য দায়িত্বে ইতিহাস বিভাগের অধ্যাপক দেবজিৎ দত্ত। একই সঙ্গে ফিনান্স অফিসার পদে নিয়োগ করা হয়েছে ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়কে। 

যাদবপুর মানেই যেন আন্দোলন, বিতর্ক। দিন পনেরো আগে জিবি মিটিংকে কেন্দ্র করে বাম ছাত্র সংগঠন ও এবিভিপির অশান্তিতে উত্তাল হয়ে উঠেছিল ক্যাম্পাস। তা নিয়ে মুখ খুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাদবপুর ‘দেশবিরোধী’দের আখড়া বলেও মন্তব্য ভেসে এসেছিল। সেই অশান্তির সময় শাসকদল ঘনিষ্ঠ অধ্যাপকদের নিশানায় ছিলেন রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডল। তাঁর বিরুদ্ধে সরবও হয়েছিলেন অনেকে। তার কয়েকদিনের মধ্যেই এবার অপসারিত সেলিম বক্স মণ্ডল। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য আর এন রবির তরফে উচ্চশিক্ষা দপ্তরে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়। সেখানে বদলির কারণও তুলে ধরা হয় বলে খবর। পরবর্তীতে উচ্চশিক্ষা দপ্তর অপসারণের নির্দেশ পাঠায়  বিশ্ববিদ্যালয়ে। সেখানেই নতুন রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগের কথা জানানো হয়েছে। সেখানেই নতুন রেজিস্ট্রার হিসেবে নাম রয়েছে ইতিহাস বিভাগের অধ্যাপক দেবজিৎ দত্তের। তবে আপাতত ৬ মাস এই দায়িত্ব সামলাবেন তিনি। ফিনান্স অফিসার হচ্ছেন ইন্দ্রজিৎ বন্দ্য়োপাধ্যায়। তথ্য বলছে, সেলিম বক্স মণ্ডলের অবসরগ্রহণের কথা অক্টোবরের শেষে। তার ঠিক আগে এই অপসারণের সিদ্ধান্ত আদতে শাস্তিমূলক বলেই দাবি ওয়াকিবহল মহলের। যদিও এই অপসারণ একেবারেই নিয়ম অনুযায়ী রাজ্যপাল আর এন রবির ইচ্ছেয় আইন মেনেই এই সিদ্ধান্ত বলেই প্রশাসন সূত্রে খবর। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.