Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Kolkata

সাউথ সিটি, অ্যাক্রোপলিস-সহ কলকাতার একাধিক শপিং মলে পুলিশ-দমকল! অগ্নিসুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে অভিযান

খতিয়ে দেখা হচ্ছে হাউসগুলির অগ্নি-সুরক্ষা বিধি ব্যবস্থা। কাগজপত্র সব ঠিক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতকালীন কোনও পরিস্থিতি তৈরি হলে আপাতকালীন সিঁড়ি ব্যবহার করা যাবে কি না, সেটির পরিস্থিতি কেমন তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ২০:২৮

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ২০:২৮

options
link
সাউথ সিটি, অ্যাক্রোপলিস-সহ কলকাতার একাধিক শপিং মলে পুলিশ-দমকল! অগ্নিসুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে অভিযান zoom
অভিযান পুলিশ ও দমকলের। ছবি: সংগৃহীত।
Advertisement

হোটেল-রেস্তরাঁ-গেস্ট হাউসের পর শপিং মল। কলকাতার একাধিক অভিজাত শপিং মলে অভিযান পুলিশের। সাউথ সিটি মল ও পার্ক স্ট্রিটের পতাকা হাউস, অ্যাক্রোপলিস মলের মতো শপিং মলগুলিতে দমকল ও পুলিশের আধিকারিকরা। চলছে অডিট। খতিয়ে দেখা হচ্ছে হাউসগুলির অগ্নি-সুরক্ষা বিধি ব্যবস্থা। কাগজপত্র সব ঠিক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতকালীন কোনও পরিস্থিতি তৈরি হলে আপাতকালীন সিঁড়ি ব্যবহার করা যাবে কি না, সেটির পরিস্থিতি কেমন তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।

অনিয়মের জেরে শহরের ৯১৯ হোটেল-গেস্ট হাউসের লাইসেন্স রদ করে নবান্ন। তারপরই বুধবার সকালে বিভিন্ন পশিং মলগুলিতে অভিযান পুলিশ ও দমকলের।

পুজোর বাকি মাত্র দিন ৩৮। মাস খানেক আগে এই শপিং মল ও সেই হাউসগুলিতে থাকা রেস্তরাঁগুলিতে থাকা ভিড় জমবে। পুজোর দিনগুলিতেই প্রচুর মানুষ যাবেন সেখানে। তার আগে ওই হাউসগুলির অগ্নিসুরক্ষা ব্যবস্থা কেমন?  কোনও দুর্ঘটনা ঘটলে সাধারণ মানুষের বেরনোর পথ সুরক্ষিত কিনা। সমস্ত নিয়ম মানা হচ্ছে কিনা। যে রেস্তরাঁ বা ফুড কোর্ট রয়েছে সেগুলিতে সুরক্ষা ব্যবস্থা কেমন সবটাই খতিয়ে দেখছেন পুলিশ ও দমকল আধিকারিকরা। সূত্র মারফত জানা যাচ্ছে, শহরের ২৯টি শপিং মলে অভিযান চালাচ্ছে দমকল ও পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের ১৫ এইচ নম্বর ভবনের আবাসিক হোটেল শিখা ইনে আগুন লেগে ৯ জনের মৃত্যু হয়। তারপরই বিশেষ দল গঠন করে হোটেল-রেস্তরাঁ-গেস্ট হাউসের ফায়ার সেফটি বিষয়টি খতিয়ে দেখা হয়। তারপর রিপোর্ট জমা পড়ে নবান্নে। শহরের ৯১৯ হোটেল-গেস্ট হাউসের লাইসেন্স রদ করে নবান্ন। তারপরই বুধবার সকালে বিভিন্ন পশিং মলগুলিতে অভিযান পুলিশ ও দমকলের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.