কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রচার বিচারপতি হিসেবে শপথ নিলেন রবীন্দ্র ভিঠালরাও ঘুগে। আজ, বুধবার সকালে এই শপথগ্রহণ অনুষ্ঠান হয়। প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন বিধানসভার স্পিকার, রাজ্যের একাধিক মন্ত্রী-বিধায়কের পাশাপাশি বিভিন্ন হাইকোর্টের প্রাক্তন ও বর্তমান বিচারপতিরাও। কলকাতা হাই কোর্টের ৪৫ তম প্রধান বিচারপতি হিসেবে এদিন শপথ নিয়েছেন বিচারপতি রবীন্দ্র ভিঠালরাও ঘুগে।

আরও পড়ুন:
দীর্ঘ সময় কলকাতা হাই কোর্ট চলছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির হাতে। স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের দাবি উঠছিল। এর মধ্যেই সুপ্রিম কোর্টের কলেজিয়াম প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বে গত ৯ ও ৩১ আগস্ট এই সংক্রান্ত সুপারিশ করেন। এরপরেই কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এক্স হ্যান্ডেলে জানান, রাষ্ট্রপতি সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এই নিয়োগে সম্মতি দিয়েছেন। এরপরেই এই নিয়োগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে চলেছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগে বিচার ব্যবস্থায় অনেকটাই গতি আসবে বলে মত আইনজীবীমহলের।
১৯৯০ সালে আইনজীবী হিসাবে কাজ শুরু করেন বিচারপতি রবীন্দ্র ভিঠালরাও ঘুগে। প্রায় দু’হাজারেও বেশি মামলায় সওয়াল করেছেন তিনি। যার মধ্যে বেশিরভাগই শ্রমিক ইউনিয়নের হয়ে। যদিও পরবর্তী সময়ে একাধিক শিল্প সংস্থা এবং বহুজাতিক সংস্থার হয়েও সওয়াল করেছেন। এমনকী বিচারপতি পদে থেকেও দীর্ঘ সময় কাজের অভিজ্ঞতা রয়েছে বিচারপতি রবীন্দ্রের। এবার কলকাতা হাই কোর্টের স্থায়ী বিচারপতি হিসাবে দায়িত্ব সামলাবেন। অন্যদিকে কলকাতা হাই কোর্ট ছাড়াও দেশের আরও বেশ কয়েকটি আদালতেও প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চকোলেট চুরি করে খাওয়ায় চাকরি হারাল যুবক, অভিযুক্তকে ‘ব্ল্যাকমেল’ খোদ সংস্থার
-
উত্তরাখণ্ডে ভোটের মুখে বিরাট ধাক্কা কংগ্রেসের, দলের সব পদ ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
-
বঙ্গ তারকার চোটে দলে জায়গা, দলীপ ফাইনালে সেঞ্চুরির পর জাতীয় দলে খেলার স্বপ্ন তরুণ তুর্কির
-
কৃষ্ণনগর রাজবাড়ির দিঘিতে ভাসছে লাশ! সাতসকালে উদ্ধার দেহ, মৃত্যু ঘিরে ধোঁয়াশা
-
‘তোমার বাবার টাকায় খাই?’, ৬৭ বছর বয়সে বিয়ের কথা শুনেই রেগে আগুন নীনা গুপ্তা