Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Suvendu Adhikari

আজ যাদবপুরে ‘গেরুয়া সম্মান যাত্রা’, আমজনতার সঙ্গে মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

মিছিলের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হবে রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৯:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৯:৫১

options
link
আজ যাদবপুরে ‘গেরুয়া সম্মান যাত্রা’, আমজনতার সঙ্গে মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু zoom
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফাইল ছবি
Advertisement

রাখি পূর্ণিমায় যাদবপুরে ‘দশ হাজার কণ্ঠে বন্দে মাতরম’-এর আয়োজন করা হয়েছিল। আজ, বুধবার ‘গেরুয়া সম্মান যাত্রা’য় আমজনতার সঙ্গে পা মেলাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুর তিনটেয় গোলপার্ক থেকে মিছিল শুরু করে শেষ হবে এইটি বি-তে। এই মিছিলের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হবে রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড। এদিন বিকেল ৪ টেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ টি মূল গেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যদিও বিজ্ঞপ্তিতে কারণ উল্লেখ্য করা হয়নি।

গত আগস্টে জিবি মিটিংকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয়। বাম ছাত্র সংগঠন এবং এবিভিপির মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ক্যাম্পাস। জ্বলেছিল আগুন। ঘটনার প্রতিবাদে পথে নেমেছিল বাম ও এবিভিপি উভয়ই। তা নিয়েও তুমুল অশান্তি হয়। পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের বাইরে বিজেপির তরফে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রেখেছিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনার জল গড়িয়েছিল অনেক দূর। এই পরিস্থিতিতে আজ, বুধবার যাদবপুরে আয়োজন করা হয়েছে গেরুয়া সম্মান যাত্রার। সাধারণ নাগরিককে সঙ্গে  নিয়ে গোলপার্ক থেকে সেই মিছিল শুরু করবেন মুখ্যমন্ত্রী। শেষ হবে এইট বি বাসস্ট্যান্ডে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আজ বিকেল ৪ টেয় বন্ধ করে দেওয়া হবে মূল চারটি গেট। ১ নম্বর গেট দিয়েই ক্যাম্পাসে ঢুকতে ও বেরোতে হবে। যদিও এর কোনও কারণ জানানো হয়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মিছিলকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা করে আগেভাগেই গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়।  

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.