Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Wasim Akram on Imran Khan

‘অত্যন্ত দুর্ভাগ্যজনক আচরণ করা হচ্ছে’, ইমরান নিয়ে এবার সরব হলেন আক্রম

ইদানীং পাকিস্তানরে অন্দরমহলেও ইমরানের প্রতি সে দেশের সরকারের আচরণ নিয়ে ক্রিকেট ব্যক্তিত্বরা সরব হয়েছেন।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ১৪:২৭

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ১৪:২৭

options
link
‘অত্যন্ত দুর্ভাগ্যজনক আচরণ করা হচ্ছে’, ইমরান নিয়ে এবার সরব হলেন আক্রম zoom
এক ফ্রেমে দুই কিংবদন্তি। ফাইল ছবি।
Advertisement

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বজয়ী অধিনায়ক ইমরান খানের (Imran Khanj) সঙ্গে পাক সরকারের আচরণ নিয়ে সাম্প্রতিক সময়ে কম তোলপাড় হয়নি। কিছু দিন আগে ২২ জন আন্তর্জাতিক অধিনায়ক মিলে একযোগে চিঠি লিখেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে। তাঁরা সরাসরি লিখেছিলেন, জেলে ইমরানকে যেন ন্যূনতম চিকিৎসা দেওয়া হয়। ব্যক্তিগত ডাক্তারের বন্দোবস্ত যেন করা হয়। ইমরান খান বিশ্ববন্দিত চরিত্র। তাঁর ন্যূনতম একটা সম্মান প্রাপ্য। এবার সেই প্রতিবাদীদের দলে নাম লেখালেন ওয়াসিম আক্রম (Wasim Akram)। যিনি শুধু পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার হিসাবে নন, ইমরানের মন্ত্রশিষ্য বলেও পরিচিত।

প্রসঙ্গত লেখা যাক, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ইমরানকে দীর্ঘদিন জেলবন্দি করে রেখেছে বর্তমান পাক সরকার। মাঝেমাঝেই শোনা যায় যে, জেলে ইমরানের স্বাস্থ্যের অবনতি ঘটেছে। কিংবা তাঁর পরিবারবর্গকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকী ইমরান প্রয়াত হয়েছেন, এ ধরনের জল্পনাও ছড়িয়ে পড়ে কখনও কখনও। মঙ্গলবার এক সাক্ষাৎকারে আক্রম বলেছেন, “ইমরান আমার বন্ধু। আমি ওকে অসম্ভব মিস করি। তিন বছর হয়ে গেল, ইমরানকে দেখিনি আমি। রাজনৈতিকভাবে ওর সঙ্গে যা হচ্ছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। মানছি, আদালতের ব্যাপার-স্যাপার রয়েছে। কিন্তু ইমরানের শারীরিক অবস্থার কথা ভেবে কিছুটা ছাড় তো দেওয়াই যায়।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পাকিস্তানের বাইরে একমাত্র নয়। ইদানীং পাকিস্তানরে অন্দরমহলেও ইমরানের প্রতি সে দেশের সরকারের আচরণ নিয়ে ক্রিকেট ব্যক্তিত্বরা সরব হয়েছেন। যেমন জাভেদ মিয়াঁদাদ। যিনি নিজের ইউটিউব চ্যানেলে কয়েক দিন আগে ইমরানকে মুক্তি দেওয়ার আর্জি পেশ করেছিলেন। বলেছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী আর বর্তমান সরকারের মধ্যে যাবতীয় মতপার্থক্য মিটিয়ে ফেলা অসম্ভব ব্যাপার নয়। মইন খান এবং রামিজ রাজাও পরে একই কথা বলেন। বর্তমান আন্তর্জাতিক অধিনায়কদের মধ্যে সর্বপ্রথম সরব হন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। তিনি সাফ বলে দেন, ইমরান বরেণ্য চরিত্র। মানবিকতা তাঁর প্রাপ্য।

“চারদিকে এত কথাবার্তা হওয়ার পর, পাকিস্তান সরকার নড়েচড়ে বসেছিল বলে শুনেছি। পাক সরকার নাকি খোঁজখবর করেছিল, কতবার ইমরানের পরিবার ওর সঙ্গে দেখা করতে পেরেছে। কতবার ফোনে কথা বলতে পেরেছে। কিন্তু ঠিক কোনটা যে বিশ্বাস করা যায়, সেটা এখন বোঝা মুশকিল,” বলে দিয়েছেন আক্রম। “ইমরানের সঙ্গে আমার সম্পর্ক সব সময়ই সুমধুর ছিল। খেলা ছেড়ে দেওয়ার পরেও যোগাযোগ ছিল আমাদের মধ্যে। ইমরানের সঙ্গে কথা বলতে দারুণ লাগে। খুব মিস করি ওকে,” সঙ্গে যোগ করেছেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.