Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Virat Kohli

কোহলিকে ‘সঙ্গে’ নিয়ে এশিয়া কাপে পাকিস্তান মহিলা ক্রিকেটাররা, ভিডিও ভাইরাল, ব্যাপারটা কী?

ফাইনালে ফের ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ১৬:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ১৬:১৩

options
link
কোহলিকে ‘সঙ্গে’ নিয়ে এশিয়া কাপে পাকিস্তান মহিলা ক্রিকেটাররা, ভিডিও ভাইরাল, ব্যাপারটা কী? zoom
বিরাট কোহলি ও পাকিস্তান মহিলা দল। ফাইল ছবি
Advertisement

মহিলাদের এশিয়া কাপে পাকিস্তান বনাম হংকং। সেই ম্যাচে ‘হাজির’ বিরাট কোহলি (Virat Kohli)। দুবাইতে পাকিস্তানের ম্যাচে তো ‘কিং’ কোহলির থাকার কথা নয়! কিন্তু পাক ক্রিকেটার নাশরা সান্ধু ও আয়মান ফতিমারা কোহলিকে ‘সঙ্গে’ নিয়ে নামলেন। কীভাবে? তার জন্য তাকাতে হবে দুই ক্রিকেটারের জুতোর দিকে। বিষয়টা কী?

আসলে ক্রিকেটের পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও সফল কোহলি। তাঁর নিজস্ব ব্র্যান্ড আছে। যার নাম ‘ওয়ান৮’। আসলে যা তাঁর জার্সির সংখ্যা ‘১৮’। জুতো, পোশাক ও বিভিন্ন ক্রীড়া সামগ্রী তৈরি করে এই সংস্থা। যার ব্র্যান্ড ভ্যালু ২০০০ কোটি টাকার বেশি। ভারতে তো বটেই, বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তা পেয়েছে এই সংস্থা। তার প্রমাণ পাওয়া গেল এশিয়া কাপের ম্যাচে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেখানে হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ ছিল পাকিস্তানের। সেখানে দেখা যায় নাশরা বা ফতিমারা ‘ওয়ান৮’ ব্র্যান্ডের জুতো পরে মাঠে নেমেছেন। শুধু এই দু’জন নয়, আরও অনেক ক্রিকেটারের পায়েই এই জুতো ছিল। যার ছবি-ভিডিও ভাইরাল। এর মধ্যে নাশরা আবার ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন।

ভারতের কাছে হেরে সেমিফাইনালের অঙ্ক কঠিন হয়েছিল পাকিস্তানের। তাই হংকংয়ের বিরুদ্ধে জিততেই হত। পাকিস্তানেরত ১৪৩ রানের জবাবে হংকংয়ের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৭১ রানে। ৭ রান দিয়ে ৬ উইকেট নেন নাশরা। সেমিফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। অর্থাৎ ফাইনালে ফের ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.