Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
IFA Shield

উদ্বোধনী ম্যাচ হয়তো মোহনবাগান মাঠে, আইএফএ শিল্ডের শুরুতেও ফের ডার্বি?

মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান তিন মাঠের পাশাপাশি বারাসত স্টেডিয়াম এবং কিশোরভারতী স্টেডিয়ামে শিল্ডের গ্রুপ লিগের ম্যাচ করতে চাইছে আইএফএ।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ১৪:৪৪

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ১৪:৪৪

options
link
উদ্বোধনী ম্যাচ হয়তো মোহনবাগান মাঠে, আইএফএ শিল্ডের শুরুতেও ফের ডার্বি? zoom
গতবারের শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। ফাইল ছবি
Advertisement

দুই প্রধানকে দুই গ্রুপে রেখে ছয় দলীয় আইএফএ শিল্ড (IFA Shield) শুরু হবে ২১ সেপ্টেম্বর। সেক্ষেত্রে শিল্ড করার জন্য ফেডারেশনের থেকে ৬ অক্টোবর পর্যন্ত সময় নিয়ে রাখা হলেও, ৪ অক্টোবর শিল্ড ফাইনাল আয়োজন করতে পারে আইএফএ।

এই মরশুমে শিল্ড করার জন্য ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফেডারেশনের অনুমতি পেয়েছে রাজ্য ফুটবল সংস্থা। সেই মতো ২১ সেপ্টেম্বরেই শিল্ডের উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। ব্রাজিল ম্যাচের জন্য যেহেতু এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গন পাওয়া সম্ভব হবে না, সেই কারণেই মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান তিন মাঠের পাশাপাশি বারাসত স্টেডিয়াম এবং কিশোরভারতী স্টেডিয়ামে শিল্ডের গ্রুপ লিগের ম্যাচ করতে চাইছে আইএফএ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

৬ দলীয় আইএফএ শিল্ডে কলকাতার তিন প্রধানকে বাদ দিয়ে ভিনরাজ্য থেকে দুটো ইন্ডিয়ান সুপার লিগের দল, এবং অপরটি আই লিগের দল নেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গিয়েছেন শিল্ডের সংগঠকরা। আপাতত যা ঠিক হয়েছে, তাতে ফর্মুলা মেনে টিকিট বিক্রির জন্য শুরুতেই গ্রুপের খেলায় ডার্বি ম্যাচ করিয়ে নেওয়ার সামান্যতম পরিকল্পনা নেই আইএফএর। ইস্টবেঙ্গল-মোহনবাগান দুটো ক্লাবকেই রাখা হবে দুটো গ্রুপে। যে কারণে শিল্ডের ক্রীড়াসূচির জন্য কোনও লটারি হবে না। তবে মোহনবাগান যেহেতু গত মরশুমের শিল্ড চ্যাম্পিয়ন, তাই আইএফএর ইচ্ছে, মোহনবাগানের ম্যাচ দিয়েই এবারের শিল্ডের উদ্বোধন করতে। মোটামুটি যা ভাবনা হয়েছে, তাতে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান কলকাতার তিন প্রধানই তাদের গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি নিজেদের মাঠেই খেলবে। সেক্ষেত্রে মোহনবাগান শিল্ডের উদ্বোধনী ম্যাচ খেললে, মোহনবাগান মাঠেই হবে শিল্ডের উদ্বোধন। আইএফএ কর্তারা মোহনবাগান মাঠে শিল্ডের উদ্বোধনী ম্যাচ আয়োজনের জন্য কিছুদিনের মধ্যেই সবুজ-মেরুন কর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন। তবে শিল্ডের ফাইনাল ম্যাচ, কলকাতায় ব্রাজিল আর উরুগুয়ে ম্যাচের মাঝে কোনও একটা দিন করতে চাইছেন আইএফএ কর্তারা। সেক্ষেত্রে সেটা ৪ অক্টোবর হতে পারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.