Panchayat Pradhan Drunk

পঞ্চায়েত অফিসেই নেশায় ‘চুর’ প্রধান, লুটিয়ে পড়েছেন মেঝেতে! ভাইরাল ভিডিও

সোশাল মিডিয়ায় সমালোচনার ঝড়।

টিটুন মল্লিক
টিটুন মল্লিক

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ১৩:৩৯

options
link
পঞ্চায়েত অফিসেই নেশায় ‘চুর’ প্রধান, লুটিয়ে পড়েছেন মেঝেতে! ভাইরাল ভিডিও
পঞ্চায়েত অফিসেই নেশায় 'চুর' প্রধান, লুটিয়ে পড়েছেন মেঝেতে! ভাইরাল ভিডিও

পঞ্চায়েত অফিসেই নেশায় চুর প্রধান! নাগরিক পরিষেবা দেওয়া তো দূর-অস্ত, নিজের চেয়ারে বসার মতো অবস্থাও নেই তাঁর। এক পর্যায়ে বেহুঁশ হয়ে লুটিয়ে পড়েন মেঝেতে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বাঁকুড়ার ছাতনায়। সোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড়।

Advertisement

জানা গিয়েছে, ছাতনা বিধানসভার ঝুঞ্জকা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান রামেশ্বর হেমব্রম। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও নানা কাজ নিয়ে তাঁর অফিসে গিয়েছিলেন এলাকার বাসিন্দারা। প্রধানের অফিসে ঢুকতেই চক্ষুচড়কগাছ! দেখা যায়, বেহুঁশ অবস্থায় দপ্তরের মেঝেয় শুয়ে খোদ প্রধান। নেশার ঘোরে যে এই পরিস্থিতি তা বুঝতে সময় লাগেনি কারও। এরপরই বিদ্যুতের গতিতে খবর ছড়িয়ে পড়ে এলাকায়। একে একে প্রধানের কীর্তি দেখতে ভিড় করেন স্থানীয়রা। কেউ কেউ আবার ভিডিও করেন। সোশাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, চেয়ারে বসার চেষ্টা করছেন রামেশ্বর। কিন্তু নেশার জেরে এমন অবস্থা যে ঠিক করে বসতেও পারছেন না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

Advertisement

একজন জনপ্রতিনিধির এই অবস্থায় স্বাভাবিকভাবেই নিন্দায় সরব মহল। স্থানীয় বিজেপি নেতারা এই আচরণের তীব্র নিন্দা করেছেন। পঞ্চায়েত অফিসগুলোকে এরা পার্টির কার্যালয়ে পরিণত করেছিল। স্বাভাবিকভাবেই সেখানে অনৈতিক কাজ চলত। তবে আর এসবের সঙ্গে আপোশ করা হবে না বলেই সাফ জানান তাঁরা। পাশাপাশি পঞ্চায়েতে সিসিটিভি বসানোর দাবিও উঠেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.