সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন করে উত্তপ্ত ভাটপাড়া৷ রবিবার গভীর রাতে ভাটপাড়ার মানিকপীর এলাকায় বোমাবাজি হয়৷ বোমার শব্দে ফের আতঙ্ক দানা বেঁধেছে স্থানীয়দের মনে৷ নিরাপত্তার স্বার্থে এলাকায় রাতভর পুলিশি তল্লাশি জারি রাখা হয়৷ ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখেন বারাকপুর কমিশনারেটের কমিশনার মনোজ ভার্মা৷ তবে এই ঘটনায় এখনও কেউই গ্রেপ্তার হয়নি৷ বোমাবাজির ঘটনায় তৃণমূল-বিজেপি দু’পক্ষের মধ্যে চলছে অভিযোগ-পালটা অভিযোগের পালা৷
[ আরও পড়ুন: ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে তৃণমূল কর্মীকে খুন, থমথমে নারায়ণগড়]
ভোটের সময় থেকেই একাধিকবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার ভাটপাড়া৷ ইতিমধ্যেই তৃণমূল-বিজেপি কর্মী সমর্থকদের লড়াইতে প্রাণ হারিয়েছেন দু’জন৷ অশান্ত ভাটপাড়ায় শান্তি প্রতিষ্ঠার দাবিতে ইতিমধ্যেই এলাকা পরিদর্শন করেছেন তৃণমূলের পরিষদীয় দলের প্রতিনিধিরা৷ ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ভাটপাড়া, কাঁকিনাড়া৷ তারই মাঝে ফের নতুন করে অশান্তির ইঙ্গিত৷ এবার ঘটনাস্থল ভাটপাড়ার মানিকপীর এলাকা৷ রবিবার রাতে ওই এলাকায় দুটি বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়৷ আচমকা গভীর রাতে বোমার শব্দে হতচকিত হয়ে যান স্থানীয়রা৷
[ আরও পড়ুন: মূক ও বধির মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অধরা অভিযুক্ত]
খবর দেওয়া হয় ভাটপাড়া থানায়৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী৷ ঘটনাস্থলে যান বারাকপুর কমিশনারেটের নবনিযুক্ত কমিশনার মনোজ ভার্মা৷ তাঁর নেতৃত্বে রাতভর এলাকায় তল্লাশি চালান পুলিশকর্মীরা৷ বোমাবাজি চিহ্ন দেখতে পেয়েছেন পুলিশ আধিকারিকরা৷ তবে বোমা উদ্ধার করতে পারেননি তাঁরা৷ নতুন করে কে বা কারা অশান্তি তৈরির চেষ্টা করছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা৷ গত রাতের বোমাবাজির ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি৷ ভাটপাড়ায় বোমাবাজির ঘটনায় লেগেছে রাজনীতির রং৷ বিজেপির দাবি, তৃণমূল শীর্ষ নেতৃত্ব এলাকায় শান্তি ফেরানোর কথা মুখে বললেও, আদতে অশান্তি তৈরি করাই তাদের লক্ষ্য৷ তাই তৃণমূল নেতাকর্মীরাই ভাটপাড়ায় বোমাবাজি করিয়েছে৷ যদিও ঘাসফুল শিবির এই অভিযোগ খারিজ করে দিয়েছে৷ এই ঘটনায় বিজেপি দায়ী বলেই অভিযোগ তাদের৷
সর্বশেষ খবর
-
ফের শহরে ‘সফট টার্গেট’ প্রৌঢ়া! গলায় ছুরি ঠেকিয়ে ডাকাতি, বেল্ট জড়িয়ে খুনের চেষ্টা ‘পুরাতন ভৃত্যে’র
-
হাতে ব্যান্ডেজ বেঁধেই ব্যাটিংয়ে পন্থ, ছক্কা মেরে ভেঙে দিলেন স্টেডিয়ামের ছাদ!
-
‘বুঝিয়ে বলা দরকার ছিল’, ফুটপাথে দুধ গরম বিতর্কে মুখ খুললেন অগ্নিমিত্রা
-
কেন্দ্রীয় মন্ত্রীদের বাড়ি মেরামতে রেকর্ড ৯২ কোটি টাকা ব্যয়, প্রকাশ্যে আরটিআই রিপোর্ট
-
ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারে বাধা নেই! অ্যাকাউন্ট ফ্রিজ মামলাতেও হাই কোর্টে স্বস্তি অভিষেকের