জলের অভাবে বন্ধ মিড ডে মিল, স্কুলে দেখা নেই পড়ুয়াদের

অদ্ভুত সমস্যায় ভুগছে গঙ্গারামপুরের স্কুলে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০১৮, ১৬:২৭

options
link
জলের অভাবে বন্ধ মিড ডে মিল, স্কুলে দেখা নেই পড়ুয়াদের

রাজা দাস, বালুরঘাট: গত একমাস ধরে বিকল হয়ে রয়েছে স্কুলের মার্ক টু টিউবওয়েল। জলের অভাবে বন্ধ মিড ডে মিল থেকে অনান্য কাজকর্ম। বারবার বিডিও এবং গ্রাম পঞ্চায়েত প্রধানকে আবেদন করেও সমস্যা সমাধান হয়নি বলে অভিযোগ প্রধান শিক্ষকের। মিড ডে মিল বন্ধ হয়ে যাওয়ায় দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বৈহাট্টা গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্র এফ পি বিদ্যালয়ে দিনদিন কমছে পড়ুয়ার সংখ্যা।

Advertisement

[কাশ্মীর শান্ত করতে দরকার হিন্দু মুখ্যমন্ত্রীর, দাবি সুব্রহ্মণ্যম স্বামীর]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, এই প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা ৮৫। শিক্ষক রয়েছেন ৫ জন। এই স্কুলের মিড ডে মিল থেকে শুরু করে পানীয় কিংবা শৌচকর্মের জন্য রয়েছে একটিই মার্ক টু টিউবওয়েল। কিন্তু গত জুন মাস থেকেই সেটি বিকল। টিউবওয়েল মেরামত কিংবা বিকল্প ব্যবস্থার জন্য ৭ জুন হরিরামপুর ব্লক আধিকারিকের কাছে লিখিত আবেদন জানান স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার মহন্ত। দিনকয়েক পরে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছেও লিখিতভাবে আবেদন করেন তিনি। কিন্তু আজ পর্যন্ত স্কুলের একমাত্র টিউবওয়েলটি মেরামত বা পালটে দেওয়ার ব্যবস্থা করা হয়নি। স্বাভাবিকভাবেই জলের অভাবে স্কুলের মিড ডে মিল বন্ধ হয়ে গিয়েছে।

Advertisement

স্কুলের প্রধানশিক্ষক উত্তম কুমার মহন্ত জানান, স্কুলের কোনও ফান্ড নেই। তাই টিউবওয়েল মেরামত করা সম্ভব হচ্ছে না। স্কুলে কোনও বাউন্ডারি ওয়ালও নেই। বাইরের লোকেরাই টিউবওয়েলটি ব্যবহার করে। ফলে একটি টিউবওয়েলে চাপ বেশি পড়ে। সমস্যার সমাধানে বিডিওর কাছে আবেদন করা গয়। তিনি ব্লকের ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করতে বলেন। তবে ইঞ্জিনিয়ার জানান, তাঁরা কিছু করতে পারবেন না। এরপর প্রধানকে বিষয়টি জানিয়েও কাজ হয়নি। অথচ মিড ডে মিল প্রকল্প চালানোর জন্য ব্লক কার্যালয়ের দায়বদ্ধতা রয়েছে এই সমস্যার সমাধান করার। ধীরে ধীরে বিদ্যালয়ে ছাত্র উপস্থিতির হার কমছে। গঙ্গারামপুর মহকুমা শাসক দেবাঞ্জন রায় বলেন, জলের অভাবে মিড ডে মিল বন্ধ থাকবে তা হতে পারে না। বিষয়টির খোঁজ নিয়ে দ্রুত ওই বিদ্যালয়ে জলের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস তাঁর।

[পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল ব়্যালি কৃষকদের, উদ্যোগ তৃণমূলের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.