স্টাফ রিপোর্টার: সরকারি কর্মীদের বেতনের অগ্রিম দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য৷ আগে ৩০ নভেম্বর পর্যন্ত এই সময়সীমা থাকলেও তা সাত ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর৷ এ ব্যাপারে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে৷
তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মীরা যাতে আরও বেশি সংখ্যায় আবেদন জমা করেন, সেই কারণে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ টাকার জোগান যাতে পর্যাপ্ত পরিমাণে হয়, সে ব্যাপারেও রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যসচিব৷ আগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘গ্রুপ সি’ ও ‘গ্রুপ ডি’ ভুক্ত কর্মী যেমন শিক্ষক ও অশিক্ষক কর্মী, পুরসভা পঞ্চায়েত ও স্বশাসিত সংস্থার কর্মীরা অগ্রিম বেতন হিসাবে ৫ হাজার টাকা নগদে পাবেন৷ সিভিক ভলান্টিয়ার, চুক্তিভুক্ত কর্মী ও ঠিকাকর্মীরা তাঁদের মাইনের ২ হাজার টাকা নগদে পাবেন অগ্রিম হিসাবে৷ যে সব কর্মী নগদ অর্থে অগ্রিম বেতন নেওয়ার সুযোগ পেতে চান তাঁরা বিভাগীয় ডিডিও (ড্রয়িং অ্যান্ড ডিসবারসিং অফিসার)-এর কাছে ২৫ নভেম্বরের মধ্যে আবেদন করার কথা ছিল৷
সর্বশেষ খবর
-
১৯৬৭-তে চন্দননগরে আসেন সন্ন্যাসী সুভাষচন্দ্র! কেউ জানত না?
-
অবশেষে খুলল পাক আকাশসীমা, মধ্যরাতেই ঢাকা পৌঁছবে রুশ পরমাণু জ্বালানি
-
সানরাইজার্স ছাড়ছেন ‘অখুশি’ অভিষেক! তারকা ব্যাটারকে নিতে ঝাঁপাচ্ছে কোন দলগুলো?
-
অবৈধ দোকান উচ্ছেদে বেসরকারি জেসিবি ব্যবহার, বুলডোজার-কাণ্ডে রাজ্যকে কী বার্তা হাই কোর্টের?
-
কোলের সন্তানকে শান্ত করতে হনুমান চালিশা পাঠ, বিদেশিনীর কৌশলে তাজ্জব নেটপাড়া