দীপঙ্কর মণ্ডল: আপাতত দার্জিলিংয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। সেখান থেকেই নিজের দায়িত্বপালন করছেন তিনি। সোমবার দার্জিলিংয়ের জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেন ধনকড়। রাজ্যের নির্বাচন নিয়ে কথা বলেন তিনি। রাজনৈতিক নিরপেক্ষ এবং আপসহীনভাবে কাজ করার নির্দেশ দেন তাঁদের।
উল্লেখ্য, রবিবারই শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। পাহাড়ে পা রাখার আগেই দার্জিলিংয়ের জেলাশাসক এবং পুলিশ সুপারকে চরম হুঁশিয়ারিও দেন তিনি। ধনকড় বলেন, “আপনাদের বয়স কম। আগুন নিয়ে খেলা করবেন না। আইন কাউকে ছেড়ে কথা বলবে না।” তারপর সোমবারই দার্জিলিংয়ের জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন তাঁরা। ওই বৈঠকের পর রাজ্যপাল একটি টুইটও করেন। আপাতত দার্জিলিংয়ে থেকেই কাজকর্ম করছেন বলেও জানান টুইটে। সোমবার সেই টুইটেই বৈঠকের কথা উল্লেখ করেন তিনি। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে লেখেন, কাজের সময় রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকা উচিত। কোনও আপস করা চলবে না।
Functional at another work station-Raj Bhawan, Darjeeling.
AdvertisementSiliguri CP Tripurari Atharva called yesterday and today Darjeeling SP Dr Santosh Nimbalkar and DM Shri S Ponnambalam responded.
Emphasised that Political Neutrality @MamataOfficial in functioning was non negotiable. pic.twitter.com/2Fijfe3s5b
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 2, 2020
[আরও পড়ুন: ‘বাবা গরিব বলে আমাকে মেনে নিচ্ছে না শাশুড়ি মা’, পোস্টার হাতে শ্বশুরবাড়ির সামনে ধরনায় তরুণী]
এদিনের বৈঠকে পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রসঙ্গও তোলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সন্ত্রাসের অভিযোগও তোলেন এদিনের বৈঠকে। তিনি দাবি করেন, নির্বাচনে যাতে কোনও অশান্তি তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সাংবিধানিক প্রধান হিসাবে সেদিকে অবশ্যই নজর দেবেন বলেও ধনকড় জানান।
[আরও পড়ুন: ফের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, ‘তৃণমূল নেতা’র অনুষ্ঠানে চটুল নাচের প্রতিবাদে সরব দলের একাংশ]
সর্বশেষ খবর
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি
-
পার্টিতে মদ্যপানের প্ল্যান? আগে খেয়ে নিন এই খাবারগুলি, হ্যাংওভার সামলানো হবে সহজ
-
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেরুয়া ছোঁয়া, দায়িত্বে মিঠুন-প্রসেনজিৎ, কবে উদ্বোধন?
-
মহিলাকে ফোনে ‘কুপ্রস্তাব’-হুমকির অভিযোগ, রহড়ায় গ্রেপ্তার বিজেপি নেতা
-
মালদহে গঙ্গা-ফুলাহার মিলেমিশে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ভূতনিতে ভেসে গেল কিশোর!