পাকিস্তান জঙ্গিগোষ্ঠীর নিশানায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)! পাক হ্যান্ডলারদের তরফে এই কাজের দায়িত্ব পাওয়া ধৃত জইশ-ই-মহম্মদ জঙ্গি হামিম মণ্ডলকে জেরা করে এ বিষয়ে আরও বিস্ফোরক সমস্ত তথ্য পেয়েছে রাজ্য পুলিশের এসটিএফ। এনিয়ে মুখ্যমন্ত্রীকে সতর্কবার্তা দিলেন রাজ্যের মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। কনভয়ে জ্যামার, বুলেটপ্রুফ গাড়ির পরামর্শ দিলেন তিনি। এভাবে রাজ্যের ভিতরে ঢুকে জঙ্গি হামলার জাল বিছানোর রাস্তা প্রশস্ত করেছিল তৃণমূলই, এই অভিযোগও তুললেন অর্জুন।
আরও পড়ুন:
তাঁর কথায়, ‘‘শুভেন্দুবাবুর কনভয়ে জ্যামার থাকা উচিত। আর বুলেটপ্রুফ গাড়িতে চলা উচিত।”
একইসঙ্গে তাঁর পরামর্শ, জনসমাগমের মধ্যেও আরও সতর্ক থাকা দরকার।অর্জুন সিংয়ের দাবি, আগে থেকেই গোয়েন্দা সংস্থার রিপোর্টে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা ছিল। তাঁর কথায়, ‘‘শুভেন্দু অধিকারীর উপরে সবসময় থ্রেট আছে।”
শনিবার ধৃত জঙ্গি হামিম মণ্ডলের সঙ্গে পাক-যোগ নিয়ে এসটিএফের তথ্য নিয়ে রীতিমতো কাটাছেড়া চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তাবলয়ের ছিদ্র খোঁজার দায়িত্ব ছিল জইশ জঙ্গি হামিমের। তাঁর ‘আনগার্ডেড লোকেশন’ চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছিল হামিমকে। এর মাঝেই এদিন ভাটপাড়ায় নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের শ্রম ও পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ছকের অভিযোগে গ্রেপ্তারের ঘটনার প্রেক্ষিতে তাঁর নিরাপত্তা আরও জোরদারের দাবি তুললেন তিনি। তাঁর কথায়, ‘‘শুভেন্দুবাবুর কনভয়ে জ্যামার থাকা উচিত। আর বুলেটপ্রুফ গাড়িতে চলা উচিত।”
একইসঙ্গে তাঁর পরামর্শ, জনসমাগমের মধ্যেও আরও সতর্ক থাকা দরকার।
অর্জুন সিংয়ের দাবি, আগে থেকেই গোয়েন্দা সংস্থার রিপোর্টে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা ছিল। তাঁর কথায়, ‘‘শুভেন্দু অধিকারীর উপরে সবসময় থ্রেট আছে।” অর্জুন সিংয়ের আরও দাবি, মুখ্যমন্ত্রীকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া উচিত। নিরাপত্তার প্রসঙ্গের পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন পরিবহণ তথা শ্রমমন্ত্রী। তাঁর অভিযোগ, তৃণমূল জঙ্গিদের ‘সেফ প্যাসেজ’ দিয়েছিল এবং মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিলে রাজনৈতিকভাবে তারা লাভবান হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান