Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Taslima Nasrin

রবীন্দ্রসদনে তসলিমা ভক্তদের জোয়ার, ‘মুক্তমনা’দের নিরাপত্তায় পুলিশের বজ্রআঁটুনি

প্রায় ২০ বছর পর বাংলায় তসলিমা। 'লজ্জা', 'দ্বিখণ্ডিত',র লেখিকাকে দেখতে কানায় কানায় পূর্ণ বরীন্দ্রসদন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০২৬, ২০:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০২৬, ২০:৩৯

options
link
রবীন্দ্রসদনে তসলিমা ভক্তদের জোয়ার, ‘মুক্তমনা’দের নিরাপত্তায় পুলিশের বজ্রআঁটুনি zoom
১ আগস্ট, শনিবার। বরীন্দ্রসদনে তসলিমা নাসরিনের অনুষ্ঠান। নিজস্ব চিত্র।
Advertisement

রবীন্দ্রসদনে তসলিমা ভক্তদের জোয়ার। তসলিমা নাসরিনের (Taslima Nasrin) অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তা। ‘মুক্তমনা’দের নিরাপত্তায় পুলিশের বজ্রআঁটুনি। কোনও আপত্তিজনক পরিস্থিতি এড়াতে কড়া নিরাপত্তার বলয়ে ঢেকেছে রবীন্দ্রসদন চত্বর। মেটাল ডিরেক্টর থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন প্রচুর পুলিশ। পরিচয়পত্র খতিয়ে দেখে তবেই ঢুকতে দেওয়া হচ্ছে ভিতরে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিরাপত্তায় কোনও ফাঁক না রাখতেই এই সিদ্ধান্ত। রুপা গঙ্গোপাধ্যায়, জয় গোস্বামী, সৌরভ সিকদার-সহ বিশিষ্টরা উপস্থিত রয়েছেন।

২০ বছর পর বাংলায় তসলিমা। ‘লজ্জা’, ‘দ্বিখণ্ডিত’,র লেখিকাকে দেখতে কানায় কানায় পূর্ণ বরীন্দ্রসদন। তসলিমাকে দেখতে মুখিয়ে তাঁর অনুরাগীরা। কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৌলবাদীদের রক্তচক্ষুকে উপেক্ষা করে হাজির হয়েছেন ভক্তরা। পরিচয়পত্র ও আমন্ত্রণপত্র খতিয়ে দেখে তবেই ঢুকতে দেওয়া হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Tight security around Taslima Nasrin's event at Rabindra Sadan
‘লজ্জা’, ‘দ্বিখণ্ডিত’,র লেখিকা দেখতে কানায় কানায় পূর্ণ বরীন্দ্রসদন।

আজ, থেকে ১৮ বছর আগে মৌলবাদের কাছে মাথা নত করে বাম সরকার। বাংলা ছাড়তে বলা হয় তসলিমাকে। নারী নির্যাতন, মৌলবাদীদের বিরুদ্ধে বারংবার গর্জে উঠেছে তসলিমার কলম। সেই লেখার জন্য বাংলাদেশ এমনকী ভারত থেকে চলে যেত হয় তাঁকে। পরে ভারতে আসার অনুমতি পেলেও কলকাতার দরজা বন্ধ ছিল। রাজ্যে বিজেপি সরকার তৈরি হওয়ার পরই বাংলায় এলেন তসলিমা নাসরিন (Taslima Nasrin)। আজকের এই অনুষ্ঠানে তসলিমাকে বাংলায় রাখার আওয়াজ উঠেছে। থাকবেন কিনা, তা ঠিক করবেন নাসরিন। তবে লেখিকা আগে জানিয়েছেন, আসা-যাওয়ার রাস্তা যেন খোলা থাকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.