রঞ্জন মহাপাত্র, কাঁথি: তৃণমূলের বিরুদ্ধে স্ট্রংরুম দখলের অভিযোগ। তার প্রতিবাদে বিক্ষোভ বিজেপির। পরিস্থিতি সামাল দিতে গিয়ে বিজেপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ। কার্যত রণক্ষেত্রের চেহারা নিল পূর্ব মেদিনীপুরের এগরা দু’নম্বর ব্লকের বালিঘাই হাইস্কুল চত্বর।
ভোটের (WB Panchayat Election 2023) পর এগরা দু’নম্বর ব্লকের বালিঘাই হাইস্কুলে স্ট্রংরুম তৈরি করা হয়। ওই স্ট্রংরুমেই রাখা রয়েছে ব্যালট। বিজেপির অভিযোগ, রবিবার গভীর রাতে তৃণমূল কর্মীরা স্ট্রংরুমে ঢোকে। স্ট্রংরুমে ঢুকে তৃণমূল ব্যালট বাক্সে কারচুপি করছে বলেও অভিযোগ। সেই ব্যবস্থা পুলিশই করে দেয় বলেই অভিযোগ। বিজেপি কর্মীদের দাবি, তাঁদের স্ট্রংরুমে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।
[আরও পড়ুন: পাঁচশো-হাজার ‘ঘুষে’ই মেট্রোর লাখো টাকার লোহা-তামা চুরি! গ্রেপ্তার ৩ নিরাপত্তারক্ষী]
এগরা দু’নম্বর ব্লকের বালিঘাই হাইস্কুলে স্ট্রং রুমের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। খবর পেয়ে আরও বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। বেশ কয়েকজন ঊর্দিধারী অল্পবিস্তর জখম হন। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে লাঠিচার্জ করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা। স্ট্রংরুমে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে।
[আরও পড়ুন: পুনর্নির্বাচনে জোড়া মৃত্যু, পাট খেত থেকে উদ্ধার BJP কর্মীর দেহ, প্রাণহানি CPM প্রার্থীর শ্বশুরেরও]
সর্বশেষ খবর
-
ব্রিকসে যোগ দিতে চায় পাকিস্তানও, সমর্থন চিনের! কী পদক্ষেপ নয়াদিল্লির?
-
ঝাড়খণ্ডের ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর মোড়! লোকেশনের তথ্য দিতেন কলকাতার ট্রাফিক সার্জেন্ট
-
উদয়পুর-তালসারির বনাঞ্চলে ওরাংওটাং উদ্ধারে দিঘা যোগ, হোটেল থেকে আটক ৩
-
‘বিগ বস বাংলা’য় দ্বিতীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি জীতু কমল, ‘রোমিও’ রাজবীর কি এবার চ্যালেঞ্জের মুখে?
-
বাঁকুড়া পুলিশের নেতৃত্বে ঝাড়খণ্ডে মাওবাদীদের ‘ডেরা’য় যৌথ অভিযান, উদ্ধার বিপুল অস্ত্র-গুলি