আত্মীয়র বাড়ি থেকে বিজেপি প্রার্থীকে অপহরণের অভিযোগ, চাঞ্চল্য গোপালনগরে

কাঠগড়ায় তৃণমূল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০১৮, ১১:৫৩

options
link
আত্মীয়র বাড়ি থেকে বিজেপি প্রার্থীকে অপহরণের অভিযোগ, চাঞ্চল্য গোপালনগরে

সোমনাথ পাল, বনগাঁ: এবার গ্রামসভার এক বিজেপি প্রার্থীকে অপহরণের অভিযোগে চাঞ্চল্য ছড়াল বনগাঁর গোপালনগর থানা এলাকায়। পাল্লা পূর্বপাড়া এলাকায় আত্মীয় বাড়ি থেকে ওই প্রার্থীকে অপহরণ করা হয় বলে অভিযোগ। কাঠগড়ায় শাসকদল। শুক্রবারের এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকায়। অভিযোগ, দিন দশেক আগে হাড়োয়া থানা এলাকার কোকিলপুর নিমপাড়া গ্রামসভার বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু সর্দার তাঁর দাদার শ্বশুরবাড়িতে গা ঢাকা দেন। তৃণমূলের বিরুদ্ধে চাপ সৃষ্টির অভিযোগ তুলেছিলেন তিনি। কিন্তু রেহাই মিলল না।

Advertisement
[মহেশতলা বিধানসভা উপনির্বাচনে দুলাল দাসকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস]

জানা গিয়েছে, পাল্লা এলাকার ব্লক যুব তৃণমূলের সভাপতি তপন সরকারের সঙ্গে যোগাযোগ করে হাড়োয়ার তৃনমূল নেতৃত্ব। বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দুবাবুর দাদার শাশুড়ি আদুরি তাঁতির অভিযোগ, শুক্রবার বেলায় WB 26 T 2917 নম্বরের একটি মারুতি গাড়ি করে স্থানীয় তৃণমূল নেতা তপন সরকারকে সঙ্গে নিয়ে হাড়োয়ার তৃণমূল নেতৃত্ব তাঁর বাড়িতে এসে ঘরে ঢুকে কৃষ্ণেন্দুকে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলোপাথাড়ি চড় কিল-ঘুসি-লাথি মেরে ঘর থেকে বাইরে বের করে আনে। আদুরি দেবীর আরও অভিযোগ, ওই সময় তার নাবালিকা কন্যা বাঁধা দিতে গেলে তাঁর কন্যাকে প্রাণে মারার হুমকি দেয় যুবকরা। তারপর কৃষ্ণেন্দুকে বলপূর্বক গাড়িতে তুলে নেয় অভিযুক্তরা। ফিরে যাওয়ার সময় হুমকি দিয়ে যায় অভিযুক্তরা, কৃষ্ণেন্দুকে প্রাণে মেরে ফেলবে। ঘটনার পরই আদুরি দেবী গোপালনগর থানায় অভিযোগ জানান। অভিযুক্ত তৃণমূল নেতা তপন সরকার অবশ্য অভিযোগ অস্বীকার করলেও হাড়োয়ার তৃণমূল নেতাদের ভয়ে কৃষ্ণেন্দু ওই এলাকায় গা ঢাকা দিয়েছিল একথা অকপটে স্বীকার করে নেন। ঘটনায় আতঙ্ক গ্রাস করেছে পরিবারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
[জয়নগরে রাজনৈতিক সংঘর্ষে প্রাণ হারালেন গৃহবধূ]
Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.