ব্রতদীপ ভট্টাচার্য ও দেবব্রত মণ্ডল: পঞ্চায়েত ভোট কি নির্ধারিত দিনে হবে? আজও তার সদুত্তর মিলল না। আদালতের অন্তবর্তীকালীন স্থগিতাদেশ এখনও জারি। মামলা ফের গড়াতে পারে সুপ্রিম কোর্টেও। তবে তাতে অবশ্য পঞ্চায়েতের আঁচ কমেনি। দেওয়াল লিখন নিয়ে চাপানউতোরে সোমবার উত্তপ্ত হয়ে উঠল দুই ২৪ পরগনা।
[ পঞ্চায়েত ভোট নিয়ে জট অব্যাহত, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ বাড়ল আরও একদিন ]
শাসকদলের দেওয়ায় লিখনে গোবরের প্রলেপ দিয়ে মুছে দেওয়ার অভিযোগ নিয়ে উত্তেজনা দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েতের গাংনিয়ার ১৬৫ নং পার্টে। অভিযোগ, গতকাল দিনের বেলায় দলীয় প্রার্থীদের প্রচারের জন্য দেওয়াল লেখা হয়। আজ সকালে দেখা যায় গতকাল রাতের সেই লেখাগুলির উপর গোবর দিয়ে সম্পূর্ণ মুছে ফেলা হয়েছে। এ নিয়ে দেগঙ্গা থানায় অভিযোগও দায়ের করা হয়। স্থানীয় তৃণমূল নেতৃত্ব মুখ না খুলতে চাইলেও এলাকার মানুষের বক্তব্য, তৃণমূলেরই অপর গোষ্ঠীর নির্দল প্রার্থীর সমর্থকরা এই কাজ করেছেন। এলাকায় উত্তেজনা আছে এ নিয়ে। পুরো ঘটনায় তদন্তে নেমেছে দেগঙ্গা থানার পুলিশ।
[ মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে অভিনব পন্থা, গীতা ছুঁইয়ে প্রার্থীদের শপথবাক্য পাঠ বিজেপির ]
এদিকে পঞ্চায়েত ভোটে দেওয়াল লেখাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলীদের মধ্যে সংঘর্ষ জয়নগরে। অস্ত্র-সহ গ্রেপ্তার এক বিজেপি কর্মী। ঘটনাটি জয়নগর থানার বামনগাছি অঞ্চলের অরুণনগর গ্রামের। ওই গ্রামের তৃণমূলের কর্মীরা দেওয়াল লেখার সময় বিজেপি কর্মীরা তাদের বাধা দেয়। তখন তাদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ বাধে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় জয়নগর থানার পুলিশ। পুলিশের সামনেই বিজেপির এক কর্মী তলোয়ার নিয়ে তৃণমূলীদের মারতে গেলে পুলিশ তলোয়ার-সহ বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে। বিজেপির তরফ থেকে অভিযোগ, তৃণমূলের লোকেরাই তাঁদেরকে মারধর করে। উত্তেজনা থাকায় এলাকায় টহল দিচ্ছে পুলিশ।
[ ভোটযুদ্ধে পূর্ব বর্ধমানে তৃণমূলের ভরসা ‘হাউসবোট’, উন্নয়নের জয়গান ]
সর্বশেষ খবর
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?
-
চাল-গমের পাশাপাশি মিলবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও, রেশন দোকানগুলি নিয়ে বিরাট সিদ্ধান্ত
-
দুষ্টু মেসেজে আলাপ, ঘনিষ্ঠতা বাড়তেই ছাত্রের সঙ্গে উদ্দাম যৌনতা, ব্রেকআপের পর এ কী হল শিক্ষিকার!
-
রাত্রিবাস করেছিলেন মহানায়ক, ‘উত্তম’ স্মৃতি আগলে আজও নতু গ্রামের জমিদার বাড়ি