কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ আদালত, প্রধান বিচারপতির এজলাসে শুনানি মঙ্গলবার

কমিশনের জন্য 'ওয়েক আপ কল', বলল আদালত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০১৮, ০০:২৪

options
link
কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ আদালত, প্রধান বিচারপতির এজলাসে শুনানি মঙ্গলবার

শুভঙ্কর বসু: পঞ্চায়েত মামলা নিয়ে গোটা রাজ্যেরই আজ নজর ছিল আদালতের দিকে। পঞ্চায়েত ভোট কি নির্ধারিত দিনেই হচ্ছে নাকি হচ্ছে না, সে প্রশ্নের উত্তর নিয়ে আজও খানিকটা ধোঁয়াশা থেকে গেল। কারণ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যর এজলাসে যে মামলার শুনানি হওয়ার কথা ছিল, তা আজ পিছিয়েছে। সেই শুনানি হবে মঙ্গলবার।

Advertisement

[  সিসিটিভিতে ধরা পড়ল দমদম মেট্রোর যুগলের ছবি, তদন্তে সিঁথি থানার পুলিশ ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্যদিকে কংগ্রেসের করা মামলার পরিপ্রেক্ষিতে আজ কমিশনকে রীতিমতো তুলোধোনা করে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ। আদালত জানায়, এটা হল কমিশনের জন্য ‘ওয়েক আপ কল’। কমিশন যেন নিজের ভূমিকা ও দায়িত্ব নিয়ে সচেতন হয়। রাজ্য নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা। সংবিধান তাকে নির্দিষ্ট ক্ষমতা দিয়েছে। সেই ক্ষমতার জোরেই সে সুষ্ঠুভাবে ভোটের আয়োজন করতে পারে। কিন্তু তা করতে গিয়েই হিমশিম খেয়েছে কমিশন। বারংবার প্রশ্নের মুখে পড়েছে কমিশনের ভূমিকা। কমিশন তার মৌলিক কর্তব্য করছে না বলে অভিযোগ উঠেছে। আদালতের পর্যবেক্ষণ, কমিশনের এহেন অভিযোগের মুখে পড়া বাঞ্ছনীয় নয়। তাই ভবিষ্যতে যেন কমিশন তার দায়িত্ব সম্পর্কে সচেতন থাকে। নিজের ভূমিকা বুঝে নেয়।

Advertisement

আদালতের বক্তব্য, ‘কমিশনের মতো একটি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত সংস্থা একতরফা কাজকর্ম করতে পারে না। তিনদিন থেকে একদিনে ভোট করানোর কোনও যুক্তি নেই কমিশনের কাছে।’ অর্থাৎ, এদিন আদালত কমিশনের ভূমিকার বিস্তর সমালোচনা করে। কিন্তু কমিশনের ২১ এপ্রিলের বিজ্ঞপ্তি নিয়ে কংগ্রেস যে মামলা করেছিল তাতে কোনওরকম হস্তক্ষেপ করল না আদালত। ফলে ভোটপ্রক্রিয়া ব্যাহত হওয়ার কোনও সম্ভাবনা নেই। এই নির্দেশনামার সূত্রে ভবিষ্যতে কোনও সংস্কার হবে কিনা, তা আলাদা প্রসঙ্গ।

[  কলকাতার রাস্তায় উদ্ধার কিশোরীর রক্তাক্ত-অচৈতন্য দেহ, ধর্ষণের অভিযোগ পরিবারের ]

এদিকে নিরাপত্তা ইস্যুতে আজ প্রধান বিচারপতির এজলাসে শুনানি হওয়ার কথা ছিল। এক দফায় নির্বাচন করানো সম্ভব কিনা এভং পর্যাপ্ত নিরাপত্তা আছে কিনা সেই সংক্রান্ত ছিল এই মামলা। কিন্তু একই সঙ্গে ডিভিশন বেঞ্চেও পঞ্চায়েত মামালা চলছিল। ফলত বলা হয়, প্রধান বিচারপতি যদি রায় দিয়ে দেন তবে অন্যান্য মামলার ক্ষেত্রে প্রভাব ফেলবে। ফলত এই শুনানি পিছিয়ে দেওয়া হল। আগামী মঙ্গলবার হবে সেই শুনানি। ততদিন পর্যন্ত জটেই আটকে থাকল পঞ্চায়েত ভাগ্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.