খাস কলকাতায় নামী সুইমিং ক্লাবে দুর্ঘটনা। সুইমিং পুলে ডুবে মৃত্যু কিশোরের! ঢাকুরিয়ার সুইমিং ক্লাবে সাঁতার কাটতে নেমে মর্মান্তিক পরিণতি হল পড়ুয়ার। সে দীর্ঘ সাত বছর ধরে সুইমিং পুলে আসত বলে জানা গিয়েছে। কিশোর কী করে ডুবে গেল তা নিয়ে ধোঁয়াশা। প্রথমে কেউ বিষয়টি লক্ষ্য করেননি। পরে তাকে উদ্ধার করা হলেও, বাঁচানো যায়নি। তদন্তে নেমেছে পুলিশ।
শুক্রবার সে ঢাকুরিয়ার ওই সুইমিং পুলে সাঁতার কাটতে নামে। কিছুক্ষণ পরেই হঠাৎ তলিয়ে যেতে থাকে। আর সামলাতে পারেনি নিজেকে। প্রথম ১৫ মিনিট বিষয়টি কেউ লক্ষ্য করেননি। পরে তাকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
মৃত পড়ুয়ার নাম সরিপ ঘোষ। বয়স আনুমানিক ১৬। সে শহরের একটি বড় স্কুলের একাদশ শ্রেণির ছাত্র। প্রায় সাত বছর ধরে সাঁতার কাটে বলে জানা গিয়েছে। সুইমার বলে তার পরিচিতি ছিল। নিয়ম মেনে শুক্রবার সে ঢাকুরিয়ার ওই সুইমিং পুলে সাঁতার কাটতে নামে। কিছুক্ষণ পরেই হঠাৎ তলিয়ে যেতে থাকে। আর সামলাতে পারেনি নিজেকে। প্রথম ১৫ মিনিট বিষয়টি কেউ লক্ষ্য করেননি। পরে তাকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
কী করে সাত বছর ধরে বেশি সময় সময় ধরে সাঁতার কাটা পড়ুয়া ডুবে গেল তা নিয়ে প্রশ্ন উঠছে। পরিবারের তরফে উঠছে সুইমিং পুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও। রয়েছে একাধিক প্রশ্ন। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আন্দোলনে উপচে পড়ছে নতুন প্রজন্মের ভিড়, তবু সিপিএমে বাড়ছে না সদস্য!
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?