বাড়ির উঠোনে বোমা, অজান্তে ঝাঁটা দিয়ে সরাতে গিয়ে আক্রান্ত বধূ

পঞ্চায়েত অশান্তির চরম মাশুল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০১৯, ১৪:৩৭

options
link
বাড়ির উঠোনে বোমা, অজান্তে ঝাঁটা দিয়ে সরাতে গিয়ে আক্রান্ত বধূ

নন্দন দত্ত: পঞ্চায়েত অশান্তির চরম মাশুল দিলেন এক গৃহবধূ। সকালে বাড়ির উঠোনে ঝাঁটা দিয়ে জঞ্জাল সরাচ্ছিলেন। আচমকাই ফাটল বোমা। ঝলসে গেল বধূর হাত। এমনকী রেহাই পেল না তাঁর বছর আষ্টেকের ছেলেও।

Advertisement

ঘটনা বীরভূমের মল্লারপুরের। জানা যাচ্ছে, আক্রান্ত গৃহবধূ রুকুনপুর গ্রামের বাসিন্দা। নাম রহিমা বিবি। পরিবারটি কংগ্রেস সমর্থক হিসেবে এলাকায় পরিচিত। সকাল সকাল বাড়ির উঠোনে ঝাঁট দিচ্ছিলেন ওই গৃহবধূ। কিন্তু সেখানে যে আগে থেকে বোমা মজুত করা ছিল তা ঘূণাক্ষরেও টের পাননি। ফলে অজান্তেই ঝাঁটা দিয়ে বোমা সরাতে যেতেই বিস্ফোরণে কেঁপে ওঠে চারিদিক। হাতে মারাত্মক আঘাত পান ওই বধূ। বিস্ফোরণের জেরে কার্যত ঝলসে গিয়েছে রহিমা বিবির আট বছরের সন্তান শাহিল। জখম মা ও শিশুকে প্রথমে মল্লারপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের রামপুরহাটে স্থানান্থরিত করা হয়। কীভাবে ওই ঘরে বোমা এল, কারা বোমা মজুত করে রেখেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[  মনোনয়ন জমাকে কেন্দ্র করে রণক্ষেত্র বর্ধমান, তৃণমূলের বাধায় পালটা মার সিপিএমের ]

Advertisement

পঞ্চায়েতে মনোনয়নকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত বীরভূম। শনিবার রণক্ষেত্রের চেহারা নেয় মহম্মদবাজার। অভিযোগ ছিল, গত কয়েকদিন ধরে কোনওভাবেই মনোনয়ন জমা দিতে পারছে না বিরোধীরা। তাই তিনটি মিছিল করে তা জমা দিতে আসে বিজেপি কর্মীরা। সেই মিছিলেই অস্ত্র-শস্ত্র ছিল বলে অভিযোগ। পুলিশ তাদের বাধা দেয়। যদিও বিজেপি কর্মীদের অভিযোগ, পুলিশ নয় বাধা দিয়েছিল তৃণমূলকর্মীরাই। দুই গোষ্ঠীর মধ্যে এর জেরে সংঘর্ষ বেধে যায়। মুড়ি মুড়কির মতো বোমা পড়তে থাকে এলাকায়। শেষ পর্যন্ত এসপি-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যে গোষ্ঠীরই মদতে হোক না কেন, এলাকায় যে প্রচুর বোমা মজুত হয়েছে তা স্পষ্ট। রবিবার মল্লারপুরের বিস্ফোরণ বুঝিয়ে দিল নজর ঘোরাতে বোমা রাখা হচ্ছে গৃহস্থের বাড়িতেই। তারই মাশুল দিতে হল এই গৃহবধূ ও তাঁর সন্তানকে।

[  গ্রামের ১৩টি আসনেই মহিলা প্রার্থী, মানবাজারের বিশরীতে নজির তৃণমূলের ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.