সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিরাট ধাক্কা তৃণমূলের। ২০২১ বিধানসভা কেন্দ্রে যে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ১৯৫৬ ভোটে হারানোর গর্বে বুক বাজান বিরোধী দলনেতা, সেই নন্দীগ্রামেই জেলা পরিষদের নিরিখে ১০ হাজারের বেশি ভোটে লিড পেয়ে গেল শাসকদল। শুভেন্দুর (Suvendu Adhikari) নিজের কেন্দ্রে তৃণমূলের ফলাফলে উচ্ছ্বসিত দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বললেন, ‘একুশের লোডশেডিং চক্রান্তের জবাব দিয়েছে মানুষ।’

নন্দীগ্রামের দুটি ব্লক মিলিয়ে মোট পঞ্চায়েতের সংখ্যা ১৭টি। এর মধ্যে নন্দীগ্রাম দুই ব্লকে তৃণমূলের অভ্যন্তরীণ কিছু ঝামেলার জন্য ৯টি পঞ্চায়েত যায় বিজেপির দখলে। আর তৃণমূল পায় ৮টি। পঞ্চায়েত সমিতিতে নন্দীগ্রামের ১ নম্বর ব্লকে তৃণমূল জিতেছে। দুই নম্বর ব্লকে জিতেছে বিজেপি। জেলা পরিষদে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ৩টি আসনের মধ্যে ৩টিতেই জিতেছে তৃণমূল। আর ২ নম্বর ব্লকের ২টি জেলা পরিষদ আসনের ভোটে বিজেপি জিতেছে। অর্থাৎ জেলা পরিষদের নিরিখে ফল ৩-২। সার্বিকভাবে জেলা পরিষদের হিসাবে বিজেপির থেকে ১০ হাজার ৪৫৭ ভোটে লিড পেয়েছে তৃণমূল।
[আরও পড়ুন: পাখির চোখ উত্তরবঙ্গ! রাজ্যসভায় বিজেপির অস্ত্র এবার অনন্ত মহারাজই]
২০২১ বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৯৫৬ ভোটে হারান শুভেন্দু। যদিও সেই ফলাফল নিয়ে বিতর্ক রয়েছে। তৃণমূলের অভিযোগ, একুশের ভোটগণনার দিন শেষদিকে লোডশেডিং করে নন্দীগ্রামে জয় পেয়েছেন বিরোধী দলনেতা। সে নিয়ে আদলতে মামলাও হয়েছে। শাসকদল বরাবর বলে আসছে, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে চক্রান্ত করে হারানো হয়েছে। মানুষ সেই চক্রান্তেরই জবাব দিলেন পঞ্চায়েত নির্বাচনে।
[আরও পড়ুন: ফের শ্রদ্ধাকাণ্ডের ছায়া দিল্লিতে! ফ্লাইওভারের পাশে ছড়িয়ে ছিটিয়ে মহিলার খণ্ড খণ্ড দেহাংশ]
নন্দীগ্রামের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হতেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা নন্দীগ্রামের তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা কুণাল ঘোষ শুভেন্দুকে তীব্র আক্রমণ শানিয়েছেন। কুণালের বক্তব্য,” শুভেন্দুর লোডশেডিং করে ফল পালটে ১৯৫৬-র গল্প আজ থেকে বাতিল। মানুষ সেই চক্রান্তের জবাব দিচ্ছে। নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুরে বেইমান বিধ্বস্ত। সবে শুরু। চোখে সর্ষেফুল দেখাবো ব্লকস্তরের নেতা শুভেন্দুকে।”
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের