West Bengal Weather Update

দুর্যোগ চলবে নাকি ফের নাভিশ্বাস ওঠাবে গরম, কী জানাচ্ছে হাওয়া অফিস?

গত কয়েকদিন ধরেই ঝড়-বৃষ্টি চলছে বঙ্গে। ফলে কিছুটা হলেও দাবদাহ থেকে রেহাই মিলেছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২৬, ১৪:০৩

options
link
দুর্যোগ চলবে নাকি ফের নাভিশ্বাস ওঠাবে গরম, কী জানাচ্ছে হাওয়া অফিস?
কলকাতায় মেঘলা আকাশ । ফাইল ছবি

গত কয়েকদিন ধরেই ঝড়-বৃষ্টি চলছে বঙ্গে। ফলে কিছুটা হলেও দাবদাহ থেকে রেহাই মিলেছে। সকলের মনেই প্রশ্ন, আপাতত এরকমই থাকবে আবহাওয়া নাকি ফের রোদের দাপটে নাস্তানাবুদ হতে হবে। রাজ্যবাসীকে স্বস্তির খবর দিল হাওয়া অফিস। শনিবার পর্যন্ত চলছে বৃষ্টি। আজ, বুধবার বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা।

Advertisement

হাওয়া অফিস সূত্রে খবর, আজ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। জানা যাচ্ছে, আগামী কয়েক দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নিচে নেমেছে। কয়েকটি জেলায় চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস নিচে রয়েছে। সেই তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি আসতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি চলবে। ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। রবিবার থেকে কমবে বৃষ্টি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা যাচ্ছে, উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তরের আবহাওয়ার বদলও হবে রবিবার থেকেই।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.