বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের ঠিক ২ দিনের মাথায় মধ্যমগ্রামের বুকে খুন হয়েছেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। তা নিয়ে উত্তাল হয়েছিল বাংলা। মঙ্গলবার চন্দ্রনাথ রথ খুন নিয়ে বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তাঁর কথায়, “আমি যা খবর পেয়েছি তাতে চন্দ্রনাথ খুনের পিছনে ভাইপো গ্য়াং রয়েছে। ২ কোটি টাকা সুপারি দেওয়া হয়েছে শুটারদের।” এখানেই থামেননি তিনি। শুভেন্দুর দাবি, একাধিক কলরেকর্ডিং তিনি শুনেছেন যাতে স্পষ্ট যে ঘটনার নেপথ্যে ভাইপো গ্যাং অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর শাগরেদরা।
গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছিল। তৃণমূলকে হারিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। তার ঠিক ২ দিনের মাথায় ভয়ংকর কাণ্ড ঘটে মধ্যমগ্রামে। বাড়ি ফেরার পথে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করা হয় শুভেন্দু অধিকারীর সর্বক্ষণের সঙ্গী, তাঁর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। গুলিতে ঝাঁজরা হয়ে যান যুবক। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। পরবর্তীতে তদন্তভার হাতে পায় সিবিআই। এখনও পর্যন্ত চন্দ্রনাথ খুনে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে। তবে নেপথ্যে কে বা কারা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছেই। নন্দীগ্রাম উপনির্বাচনে সেই চন্দ্রনাথের মা হাসিরানি রথকে প্রার্থী করেছে বিজেপি। তাঁর মনোনয়ন পেশের দিনই বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু।
আরও পড়ুন:
এদিন শুভেন্দু অধিকারী দাবি করেন চন্দ্রনাথ খুনের নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “আমার কাছে যা খবর আছে তাতে ঘটনার পিছনে ভাইপো গ্যাং রয়েছে। সুপারি কিলারদের ২ কোটি টাকা দেওয়া হয়েছে। আমি ডায়মন্ড হারবারের অনেক লোকের কল রেকর্ডিং শুনেছি। তবে এখন মামলা বিচারাধীন তাই বেশি কিছু বলব না।” দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরেই জর্জরিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে ঋতপন্থী তৃণমূলের বিধায়ক মদন মিত্র বলেন, “একেবারে প্রমাণ ছাড়া তো মুখ্যমন্ত্রীর কোনও কথা বলার কথা নয়। যদি সত্যি এটা হয়ে থাকে এর থেকে দুঃখের কিছু হয় না। মনে রাখতে হবে সত্যি চেপে রাখা যায় না।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রেজিনগরে ফ্রন্টের ফাটল আরও চওড়া! উপনির্বাচনে সিপিএম-আরএসপির পৃথক মনোনয়ন
-
তোলাবাজির অভিযোগ! কীর্তিকে রক্ষাকবচ দিয়েও সিআইডির ডাকে সাড়া দেওয়ার নির্দেশ হাই কোর্টের
-
‘স্পাইসজেট চোর’, উড়ান বিভ্রাটে বিক্ষোভ যাত্রীদের! উত্তপ্ত দিল্লি বিমানবন্দর
-
দ্রুত ওজন কমায় বদলাতে পারে মুখের গড়ন! সোহেল খানের চেহারায় কেন এমন পরিবর্তন?
-
পিছিয়ে যাচ্ছে ‘কিং’ মুক্তির দিন! চর্চার মাঝে ছবি নিয়ে বড় আপডেট শাহরুখের