WB Weather Update

কমবে তাপমাত্রা, হতে পারে ঝড়বৃষ্টিও, সপ্তাহান্তে স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস

রাজ্যে হাওয়া বদল। প্রচণ্ড গরম থেকে এবার হয়তো মিলবে স্বস্তি। সপ্তাহান্তে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া বদল। সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে। সোম ও মঙ্গলবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৪, ১০:৫১

options
link
কমবে তাপমাত্রা, হতে পারে ঝড়বৃষ্টিও, সপ্তাহান্তে স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস
ফাইল ছবি

নিরুফা খাতুন: রাজ্যে হাওয়া বদল। প্রচণ্ড গরম থেকে এবার হয়তো মিলবে স্বস্তি। সপ্তাহান্তে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া বদল। সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে। সোম ও মঙ্গলবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। শনি ও রবিবার গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গ। এই দুদিন ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। ৯ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণাবর্ত রয়েছে অসম ও উত্তরবঙ্গে। ছত্তিশগড় থেকে রায়েলসীমা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা তেলেঙ্গানার উপর দিয়ে গিয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের স্পেল রবিবার পর্যন্ত। পশ্চিমের ৯ জেলায় তাপপ্রবাহ। বাকি জেলায় গরম ও অস্বস্তি বজায় থাকবে। তাপপ্রবাহের প্রভাব বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। বেলা বাড়লে জেলাগুলিতে রীতিমতো লু বইবার সম্ভাবনা।

Advertisement

[আরও পড়ুন: ছিলেন ডাক্তার, হয়ে গেলেন দুধ বিক্রেতা! সিদুঁরদানের আগেই মুখোশ খুলল ‘গুণধরে’র, তার পর…]

শনিবার সামান্য বৃষ্টি শুরু উপকূলে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে হালকা বৃষ্টির সম্ভাবনা। বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। সোম ও মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। রবিবার পর্যন্ত মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। শনি ও রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ভিজতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং। ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।

Advertisement

[আরও পড়ুন: ন’ঘণ্টা অপেক্ষার পরও ট্রেনের দেখা নাই, কলকাতা-হাওড়া স্টেশনে বিক্ষোভ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.