WB Weather Update

দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, ৮ জেলায় চরম অস্বস্তির পূর্বাভাস হাওয়া অফিসের

সপ্তাহান্তে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০২৪, ১০:৩৫

options
link
দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, ৮ জেলায় চরম অস্বস্তির পূর্বাভাস হাওয়া অফিসের
ছবি: সংগৃহীত

নিরুফা খাতুন: উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। তার প্রভাবে চলছে ভারী বৃষ্টি। সঙ্গে বজায় রয়েছে দমকা হাওয়া দাপটও। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পূর্ণ বিপরীত। সপ্তাহান্তে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। বাংলার ৮টি জেলায় চরম গরম এবং অস্বস্তি বজায় থাকবে।

Advertisement

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ৩১ মে থেকে একই জায়গায় অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত তা থমকে রয়েছে। চলতি সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমী বায়ু আসার সম্ভাবনা নেই। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে বলে অনুমান। আগামী ৩-৪ দিন তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং ছত্তিশগড়ে ঢুকবে মৌসুমী বায়ু। আপাতত ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশ, গুজরাট, অসম এবং তামিলনাড়ুতে। পূর্ব মধ্য ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এবং উত্তর তামিলনাড়ু উপকূলে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: মেলালেন মমতা, জেতালেন মমতা, কলকাতার ‘উত্তর’ সুদীপই]

দক্ষিণবঙ্গে আপাতত বজায় থাকবে চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া। তবে বিকেলের পর থেকে ঝড়বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে বাড়বে গরম। কলকাতায় বুধবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি । মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৪ থেকে ৮৮ শতাংশ। বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সম্ভাবনা। সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। কলকাতা-সহ বাকি জেলাতে ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

Advertisement

বৃহস্পতি ও শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া গরম ও অস্বস্তিকর আবহাওয়া। তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তিও। এদিকে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে চলবে ভারী বৃষ্টি। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। তবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম। আগামী তিন দিনে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা।

[আরও পড়ুন: বাঘে খেল হরিণ! দেবের জয়ের পর রুক্মিণীর ‘বুমেরাং’ পোস্ট]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.