West Bengal Weather Update

বিকেল হতেই তাণ্ডব চালাবে কালবৈশাখী! দুই বঙ্গেই আজ প্রবল দুর্যোগের আশঙ্কা

শনিবারও বৃষ্টি চলবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে। ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৭, ২০২৬, ১২:৪২

options
link
বিকেল হতেই তাণ্ডব চালাবে কালবৈশাখী! দুই বঙ্গেই আজ প্রবল দুর্যোগের আশঙ্কা
অঝোর বৃষ্টি কলকাতায়। নিজস্ব চিত্র

পূর্বাভাস সত্যি করে বৃহস্পতিবারই বৃষ্টিতে ভিজেছে বাংলার একাধিক জেলা। দুর্যোগের কারণে আকাশপথে কলকাতা ফিরতে গিয়ে বিপাকে পড়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার বিকেলে রীতিমতো তাণ্ডব চালাবে কালবৈশাখী। বৃষ্টিতে ভাসতে পারে দুই বঙ্গের একাধিক জেলা। সঙ্গী হবে প্রবল বজ্রপাত। 

Advertisement

শুক্রবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সতর্কতা। শনিবারও বৃষ্টি চলবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে। ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।

চলতি বছরে ফ্রেব্রুয়ারিতেই রীতিমতো দাপট দেখাচ্ছে তাপমাত্রা। বর্তমানে মাঝে মধ্যে বিকেলের দিকে বৃষ্টি হলেও সকালে পথে বেরলে কার্যত নাভিশ্বাস উঠছে আমজনতার। বাড়ি থেকে বেরতে না বেরতেই গলদঘর্ম দশা হচ্ছে সকলের। যদিও বৃহস্পতিবার বিকেল থেকে বদলেছে আবহাওয়া। একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সতর্কতা। শনিবারও বৃষ্টি চলবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে। ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। রবিবার বিকেলের পর ধীরে ধীরে বদলাবে আবহাওয়া। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গের জেলাগুলোও। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দার্জিলিং, কালিম্পংয়ে শিলাবৃষ্টির সতর্কতা। ভারীবৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে। ৫০ কিমি থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়। বৃষ্টির কারণে নামবে পারদ। আবহাওয়াবিদদের পরামর্শ, খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে না বেরনোই ভালো। একান্ত প্রয়োজন হলে অবশ্যই সঙ্গে রাখতে হবে ছাতা। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.