West Bengal Weather Update

উত্তরবঙ্গে ফের দুর্যোগের ঘনঘটা! চাষে ক্ষতির আশঙ্কা, কী পূর্বাভাস হাওয়া অফিসের?

ভারী বৃষ্টির হাত থেকে রেহাই পাবে কলকাতা? জেনে নিন বিস্তারিত।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৬, ১২:২১

options
link
উত্তরবঙ্গে ফের দুর্যোগের ঘনঘটা! চাষে ক্ষতির আশঙ্কা, কী পূর্বাভাস হাওয়া অফিসের?
উত্তরবঙ্গের আকাশে দুর্যোগের ঘনঘটা, পূর্বাভাস হাওয়া অফিসের

মাঝ শ্রাবণে ফের দুর্যোগের ঘনঘটা! সপ্তাহের শুরুতে উত্তরবঙ্গের জন্য অশনি সংকেত শোনাল হাওয়া অফিস। পার্বত্য এলাকাগুলিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে, শুক্রবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গে অবশ্য বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই তবে সপ্তাহের মাঝামাঝি সময় হাওয়া বদল হতে পারে। তবে সপ্তাহভর দুর্যোগের মেঘ থাকবে উত্তরের আকাশে।

Advertisement

উত্তরবঙ্গে সোমবার থেকেই অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। কমলা সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর জেলায় অতিভারী বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদা এবং দুই দিনাজপুর জেলায়। ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টিতে ধসের আশঙ্কা পার্বত্য এলাকায়। নিচু এলাকা প্লাবিত হতে পারে। তবে সবচেয়ে চিন্তার বিষয়, অতিবৃষ্টিতে তিস্তা, তোর্সা, রায়ডাক, জলঢাকা নদীতে জলস্তর বৃদ্ধি এবং তার জেরে ফসল চাষে বড়সড় ক্ষতি হতে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে নিম্নচাপের উপর দিয়ে ডালটনগঞ্জ এবং দক্ষিণবঙ্গের বাঁকুড়া হয়ে উত্তর-পূর্ব ভারতের মণিপুর পর্যন্ত বিস্তৃত। এছাড়া রাজস্থান থেকে উত্তরবঙ্গ ও সিকিম পর্যন্ত বিস্তৃত। একইসঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায়। এই ত্র্যহস্পর্শে দক্ষিণবঙ্গে সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা তিন জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে, বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানে। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সর্তকতা সব জেলাতে। সঙ্গী হতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।

Advertisement

এদিকে, উত্তরবঙ্গে সোমবার থেকেই অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। কমলা সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর জেলায় অতিভারী বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদা এবং দুই দিনাজপুর জেলায়। ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টিতে ধসের আশঙ্কা পার্বত্য এলাকায়। নিচু এলাকা প্লাবিত হতে পারে। তবে সবচেয়ে চিন্তার বিষয়, অতিবৃষ্টিতে তিস্তা, তোর্সা, রায়ডাক, জলঢাকা নদীতে জলস্তর বৃদ্ধি এবং তার জেরে ফসল চাষে বড়সড় ক্ষতি হতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। শুক্রবার ও শনিবারের জন্য কোনও সতর্কবার্তা নেই উত্তরবঙ্গে।

Advertisement

কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বিক্ষিপ্তভাবে ঝিরঝিরে বৃষ্টি কিংবা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। স্থানীয়ভাবে দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বুধবার থেকে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দু-এক পশলা মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬ থেকে ৯৩ শতাংশ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.