Weather

সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস, গরম থেকে স্বস্তি পাবে কলকাতা?

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৫, ১০:২৫

options
link
সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস, গরম থেকে স্বস্তি পাবে কলকাতা?

নিরুফা খাতুন: ভরা গ্রীষ্মে বসন্তের ছোঁয়া! কয়েকদিনের আবহাওয়া অন্তত তেমনটাই বলছে। সকালে রোদ। দুপুর পেরিয়েই আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি। যা দিন ও রাতের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিয়েছে। আজ, শনিবারও রাজ্যের সাত জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ঝড় হতে পারে। এই সাত জেলার দু’এক জায়গায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

Advertisement

রবিবার ঝড়বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে পশ্চিমের বেশ কিছু জেলা-সহ দক্ষিণবঙ্গের আট জেলায় রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টি হতে পারে।

Advertisement

শনিবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ। বিকেলে বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি।

অন্যদিকে, উত্তরবঙ্গেও মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং-সহ উপরের জেলাগুলিতে। দার্জিলিং থেকে সমতলের মালদহ পর্যন্ত সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.