West Bengal Weather Update

কলকাতাকে ছুঁয়ে ফেলল নিম্নচাপ! অতি বৃষ্টির লাল সতর্কতা দক্ষিণবঙ্গে, কতদিন চলবে বৃষ্টি?

সপ্তাহের প্রথম থেকেই ভারী বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গে জেলাগুলি। কী জানাচ্ছে হাওয়া অফিস?

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৬, ১১:৩৩

options
link
কলকাতাকে ছুঁয়ে ফেলল নিম্নচাপ! অতি বৃষ্টির লাল সতর্কতা দক্ষিণবঙ্গে, কতদিন চলবে বৃষ্টি?
কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, ফাইল ছবি

স্বাধীনতা দিবস বাদ দিলে গত সপ্তাহে বৃষ্টি বিপর্যস্ত ছিল দক্ষিণবঙ্গ। নতুন সপ্তাহে সেই বিপর্যয় আরও বাড়বে বই কমবে না। অন্তত এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস। কলকাতা প্রায় ছুঁয়ে ফেলেছে অতি গভীর নিম্নচাপ। যার জেরে শহর তো বটেই, দক্ষিণবঙ্গ জুড়ে অতি বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। উপকূল ও পশ্চিমের জেলায় প্রতি বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি হওয়ার কথা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সর্তকতা।

Advertisement

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। কলকাতার একেবারে কাছে তা অবস্থান করছে। এর প্রভাব পড়ছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল। গভীর নিম্নচাপটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। ক্রমশ তা উত্তর-পশ্চিম দিকে ঝাড়খণ্ডের পথে এগোবে। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। কলকাতার একেবারে কাছে তা অবস্থান করছে। এর প্রভাব পড়ছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল। গভীর নিম্নচাপটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। ক্রমশ তা উত্তর-পশ্চিম দিকে ঝাড়খণ্ডের পথে এগোবে। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই সময়ে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। সমুদ্রপৃষ্ঠে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। এই কারণে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Advertisement

দক্ষিণবঙ্গে আজ থেকেই বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। দুর্যোগের আশঙ্কা বেশি উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম – তিন জেলার কিছু এলাকায় বৃষ্টির লাল সর্তকতা জারি হয়েছে। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার বা তার বেশি। এছাড়া সাত জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। 

দক্ষিণবঙ্গে আজ থেকেই বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। দুর্যোগের আশঙ্কা বেশি উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম – তিন জেলার কিছু এলাকায় বৃষ্টির লাল সর্তকতা জারি হয়েছে। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার বা তার বেশি। এছাড়া সাত জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়াতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। বৃষ্টি হতে পারে ১১০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত। এছাড়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত।

Advertisement

মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা ছ’টি জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা বৃষ্টি হতে পারে ঘ্ণ্টায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত। কলকাতা-সহ বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সর্তকতা।

উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা উপরের পাঁচ জেলায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা ওপরের কয়েক জেলায় থাকবে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। সোমবার কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে।

কলকাতায় দিনভর মেঘলা আকাশ। সকাল থেকেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হয়েছে। সারাদিনে কয়েক দফায় হালকা ও মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। মঙ্গলবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে।আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৪ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৫ মিলিমিটার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.