West Bengal Weather Update

উত্তরে বৃষ্টি, দক্ষিণে ৪০ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা পূর্বাভাস হাওয়া অফিসের

দার্জিলিং-সহ পাঁচ জেলায় ঝড়বৃষ্টি চলবে। ৫ জেলায় ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১৬:০৫

options
link
উত্তরে বৃষ্টি, দক্ষিণে ৪০ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা পূর্বাভাস হাওয়া অফিসের

উত্তরবঙ্গে বৃষ্টি। দক্ষিণবঙ্গে বাড়বে গরম ও অস্বস্তি! কলকাতার ক্ষেত্রে ৩৬ ডিগ্রি ও পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে! দু’ এক জায়গায় পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। সঙ্গে দক্ষিণের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং-সহ পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস।

Advertisement

উত্তর-পূর্ব বাংলাদেশ ও অসম সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে উত্তর-পূর্ব ভারতের মণিপুর পর্যন্ত বিস্তৃত। এটি বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। যার জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। হাওয়া অফিস জানিয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব-পশ্চিম, বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। মঙ্গল ও বুধবার বৃষ্টির সম্ভাবনা কম।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হাওয়া অফিস আরও জানিয়েছে, সোমবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রিতে পৌঁছবে। রবিবার মহানগরের আকাশ আংশিক মেঘলা। কখনও পরিষ্কার আকাশ। রোদের তেজ বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সামান্য সম্ভাবনা কমবে। মহানগরের তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। পশ্চিমের জেলাগুলিতে পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। দু’এক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও গরম ও অস্বস্তি থাকবে কলকাতা-সহ সব জেলাতেই। মঙ্গল-বুধবার গরম ও অস্বস্তি চরমে উঠবে।

Advertisement

অন্যদিকে দার্জিলিং-সহ পাঁচ জেলায় ঝড়বৃষ্টি চলবে। ৫ জেলায় ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। মালদহ-সহ নিচের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে বলে পূর্বাভাস। সোমবারেও উপরের জেলায় ঝড়-বৃষ্টি চলবে। মঙ্গল ও বুধবারে বৃষ্টির পরিমাণ কমবে। বৃহস্পতিবারে ফের বৃষ্টির পূর্বাভাস।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.