West Bengal Weather Update

বৃষ্টিসুখ শুধু উত্তরবঙ্গেই! দক্ষিণে অঝোরধারা কবে, কী জানাল হাওয়া অফিস?

বৃষ্টিতে ভিজবে কলকাতা? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস।

Advertisement
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: জুন ১৫, ২০২৬, ১৩:০৭

options
link
বৃষ্টিসুখ শুধু উত্তরবঙ্গেই! দক্ষিণে অঝোরধারা কবে, কী জানাল হাওয়া অফিস?

বঙ্গে বর্ষার আগমন ঘটেছে দিন কয়েক হল। কিন্তু বর্ষা ঋতুর এ কেমন দ্বিচারিতা? বর্ষণ চলছে শুধুই উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণে এখনও পর্যন্ত সেভাবে বৃষ্টি হয়নি। আগামী কয়েকদিন তা হওয়ার সম্ভাবনাও নেই। অন্তত তেমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আপাতত উত্তরবঙ্গের পার্বত্য পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে। রয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গে জারি থাকবে গরম ও অস্বস্তি। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বেশ দুর্বল মৌসুমী বায়ু। তাই ঝেঁপে বৃষ্টির আপাতত কোনও সম্ভাবনা নেই। গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার মাঝে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হলেও ভারী বৃষ্টি হবে না। পুরুলিয়ার কিছু অংশ ছাড়া বাকি সব জেলাতেই মৌসুমী বায়ু মোটের উপর সক্রিয়। আগামী দু-তিনদিনের মধ্যে পুরুলিয়ার পাশাপাশি ঝাড়খণ্ড, ওড়িশা এবং বিহারের সমস্ত অংশে ঢুকে পড়বে বর্ষা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি রয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও গরম এবং অস্বস্তি চলবে। একইসঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় এই সম্ভাবনা বেশি।

অন্যদিকে, উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে, জারি হয়েছে কমলা সতর্কতা। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কিছু অংশে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি – এই পাঁচ জেলাতেই সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত চলতি সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে। শুক্রবার পর্যন্ত ভারী এবং অতি ভারী বৃষ্টির কারণে ধ্বস নামতে পারে কিছু এলাকায়। নদীর জলস্তর বাড়তে পারে। জলমগ্ন হতে পারে নিচু এলাকা।

Advertisement

দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি রয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও গরম এবং অস্বস্তি চলবে। একইসঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় এই সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে।

কলকাতায় সকাল থেকেই গরম এবং অস্বস্তি থাকবে। আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে। আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা। প্রতিদিন ঝড়বৃষ্টি নয়, তবে বিক্ষিপ্তভাবে সামান্য ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.০ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর দাদার পরিমাণ ৬৩ থেকে ৯১ শতাংশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন