Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Abhishek Banerjee

ইডির তলবে সাড়া, নিয়োগ দুর্নীতি মামলায় সিজিওতে হাজিরা অভিষেকের

নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডসে’র নাম উঠে আসে। এই সংস্থার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির অভিযোগ, এই সংস্থায় শিক্ষা দুর্নীতির কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। শুধু তাই নয়, কালো টাকা সাদা করা হয়েছে বলেও অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৬, ১৫:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৬, ১৫:০৮

options
link
ইডির তলবে সাড়া, নিয়োগ দুর্নীতি মামলায় সিজিওতে হাজিরা অভিষেকের zoom
ফাইল ছবি।

ইডি তলবে সিজিও দপ্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নির্দিষ্ট সময়ের কিছুটা আগে সোমবার বেলা ১০টা ৫৬ মিনিট নাগাদ সিজিওতে পৌঁছন তিনি। তার আগে সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ বাড়ি থেকে বেরন অভিষেক। ইডি সূত্রে খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Teacher Recruitment Scam) এদিন জিজ্ঞাসাবাদ করা হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। এক আগে এই মামলায় নাম জড়িয়েছিল ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার। আর্থিক লেনদেন সংক্রান্ত গরমিল নিয়ে জেরা করা হতে পারে বলেই খবর। বলে রাখা ভালো, এই মামলায় রক্ষাকবচ নেই অভিষেকের।

নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডসে’র নাম উঠে আসে। এই সংস্থার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির অভিযোগ, এই সংস্থায় শিক্ষা দুর্নীতির কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। শুধু তাই নয়, কালো টাকা সাদা করা হয়েছে বলেও অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

বলে রাখা প্রয়োজন, নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডসে’র নাম উঠে আসে। এই সংস্থার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির অভিযোগ, এই সংস্থায় শিক্ষা দুর্নীতির কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। শুধু তাই নয়, কালো টাকা সাদা করা হয়েছে বলেও অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। একাধিকবার এই বিষয়ে জেরাও করা হয় সাংসদকে। যদিও এহেন অভিযোগ বারবার উড়িয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিথ্যা মামলায় জড়িয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে বাংলার মসনদে বদল আসতেই যে তৃণমূল সাংসদের সম্পত্তি যে স্ক্যানারে তা গত ১৬ মে ফলতার সভা থেকেই বুঝিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তিনি জানান, ‘লিপস অ্যান্ড বাউন্ডসে’র ২৪টি সম্পত্তি রয়েছে কলকাতায়। আমতলায় প্রাসাদের মতো অফিসও রয়েছে। ‘সব হিসাব হবে’ বলেও উল্লেখ করেছিলেন মুখ্য়মন্ত্রী। সেই সংক্রান্ত তথ্যের খোঁজেই অভিষেককে ডেকেছে ইডি। এর আগে দু’দফায় ভবানীভবনে প্রায় ১৫-১৬ ঘণ্টা বিধানসভার সই জাল কাণ্ডে সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিষেক। আগামিকাল, মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় ভবানীভবনে ফের হাজিরা দিতে হবে তাঁকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.