সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা চারদিন ধরে প্রতি ২৪ ঘণ্টায় আক্রান্ত ছাড়িয়েছিল চারশোর গণ্ডি। অবশেষে মঙ্গলবার সাময়িক স্বস্তি ফিরেছিল। চারশোর নিচে নামে সংক্রমিতের সংখ্যা। একদিনে মৃতের সংখ্যা দশে আটকায়। কিন্তু বুধবার ফের একলাফে বাড়ল ভাইরাসে মৃত্যুর সংখ্যাটা। তাই সংক্রমিতের পরিমাণ খানিকটা কমলেও করোনার দাপট যে অব্যাহত, তা বলাই বাহুল্য।
এদিন রাজ্যের স্বাস্থ্যদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪৩ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা টপকে গেল ৯ হাজারের গণ্ডি। মোট আক্রান্ত ৯ হাজার ৩২৮-তে। এদের মধ্যে অ্যাকটিভ কেস ৫ হাজার ১১৭। স্বাস্থ্যদপ্তরের গত কয়েকদিনের পরিসখ্যানে নজর রাখলে দেখা যাবে, আনলক ওয়ান পর্বে প্রতিদিনই অল্প অল্প করে বেড়েছে নমুনা পরীক্ষার হার। কিন্তু মঙ্গলবার ছবিটা ছিল খানিকটা আলাদা। দেখা যায়, একদিনে ৭ হাজার ৮০২টি নমুনা টেস্ট হয়েছে। আর এতেই প্রশ্ন ওঠে, তবে কি টেস্টের পরিমাণ কমাতেই আক্রান্তের সংখ্যা কম? তবে এদিন টেস্টের পরিমাণ আগের মতোই বাড়ল। ২৪ ঘণ্টায় টেস্ট হল ৯,৫১৯। এখনও অবধি মোট ২ লক্ষ ৯৭ হাজার ৪১৯টি স্যাম্পেল টেস্ট হয়েছে।
[আরও পড়ুন: নারকীয়! চিৎকারে অতিষ্ট হয়ে সারমেয়র পা কেটে নিল হুগলির যুবক]
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার বলি ১৭ জন। স্বাস্থ্যদপ্তর নয়া তথ্য বলছে, এখনও পর্যন্ত রাজ্যে মোট ৪৩২ জন COVID-19 রোগীর মৃত্যু হয়েছে। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫৯ জন। রাজ্যে মোট করোনামুক্ত ৩,৭৭৯ জন।
আনলক ওয়ানে অনেকটাই স্বাভাবিক জনজীবন। সংক্রমণের আশঙ্কা উপেক্ষা করেই বাস-অটোয় যাতায়াত করছেন সাধারণ মানুষ। বাজার-মার্কেট প্লেসেও উপচে পড়া ভিড়। খুলে গিয়েছে শপিং মল, হোটেল, রেস্তরাঁ। প্রতিক্ষেত্রেই সরকার করোনা রুখতে নিয়মবিধি জারি করেছে। কিন্তু মানছে কতজন? বাসের উপচে পড়া ভিড়েই আতঙ্কের ছবিটা স্পষ্ট। এরই মধ্যে পর্যাপ্ত পরিমাণ টেস্ট না হলে পরিস্থিতি যে আরও ভয়াবহ হয়ে উঠবে, সে আশঙ্কাই করছেন বিশেষজ্ঞরা।
[আরও পড়ুন: চূড়ান্ত অমানবিক! রাস্তায় পড়ে কাতরাতে কাতরাতে মৃত্যু জখম ব্যক্তির, ঘুরেও দেখল না কেউ]
সর্বশেষ খবর
-
বর্ণবিদ্বেষী মন্তব্যেই শেষ নয়, এবার এমবাপেকে অশ্রাব্য গালিগালাজ প্যারাগুয়ের সাংসদের, বাড়ছে বিতর্ক
-
সাতসকালে ফের অ্যাকশনে ইডি, ইসিএলের প্রাক্তন কর্মীর বাড়িতে তল্লাশি, চাঞ্চল্য অন্ডালে
-
রাজ্যে সেমিকন্ডাক্টর কারখানা গড়বে মিৎসুবিশি! নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতে অশোক টোডিও
-
ট্রাম্পের হুমকির পরই ইরানে ভয়ংকর হামলা আমেরিকার! ‘কড়া থাপ্পড়ের অপেক্ষায় থাকুন’, হুমকি তেহরানের
-
‘এনকাউন্টার’-এ দুই দক্ষ গুন্ডাদমন অফিসার, পুলিশ-মহিলা মহলে নায়ক অর্ঘ্য আর রনি