West Bengal Assembly Election

প্রচারের শেষবেলাতেও অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ! বিজেপি নেতাকে ‘গণধোলাই’

অভিযোগ, এদিন দুপুরে বাড়ি বাড়ি ঘুরে মহিলাদের অন্নপুর্ণা যোজনার ফর্ম ফিলআপ করানো হচ্ছিল। স্থানীয় এক বিজেপি নেতা কালু কুন্ডু-সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী এই কাজ করছিলেন বলে অভিযোগ

Advertisement
সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ১৭:৩৫

options
link
প্রচারের শেষবেলাতেও অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ! বিজেপি নেতাকে ‘গণধোলাই’
ফর্ম হাতে বিজেপি নেতাকর্মীরা।

বুধবার বঙ্গে দ্বিতীয় দফার ভোট। ফলে আজ অর্থাৎ সোমবার বিকেলই শেষ প্রচার। একেবারে শেষলগ্নে এসে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ করানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয় এক বিজেপি নেতা-সহ বেশ কয়েকজনকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় মানুষজন। চলে ব্যাপক মারধর। যা নিয়ে সোমবার তীব্র উত্তেজনা ছড়াল উত্তরপাড়া পুরসভার অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডের সুকান্তনগর এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশবাহিনী।

Advertisement

অভিযোগ, এদিন দুপুরে বাড়ি বাড়ি ঘুরে মহিলাদের অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ করানো হচ্ছিল। স্থানীয় এক বিজেপি নেতা কালু কুন্ডু-সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী এই কাজ করছিলেন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হতেই অভিযুক্ত বিজেপি নেতাকর্মীদের হাতেনাতে ধরে ফেলেন। স্থানীয়দের অভিযোগ, আদর্শ নির্বাচনী বিধি ভেঙে নির্বাচনের একদিন আগে বাড়ি বাড়ি ঘুরে মহিলাদের এই ফর্ম ফিলাপ করানো হচ্ছে। এমনকী তিনহাজার টাকা দেওয়ার কথা বলা হচ্ছিল। ইতিমধ্যে ঘটনার একটি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে এক বিজেপি নেতাকে ফর্ম হাতে দেখা যাচ্ছে।

Advertisement

অভিযোগ, এদিন দুপুরে বাড়ি বাড়ি ঘুরে মহিলাদের অন্নপুর্ণা যোজনার ফর্ম ফিলআপ করানো হচ্ছিল। স্থানীয় এক বিজেপি নেতা কালু কুন্ডু-সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী এই কাজ করছিলেন বলে অভিযোগ।

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপির কাজ হচ্ছে শুধুই ভাওতাবাজি। গতবার ১৫ লক্ষ টাকা করে দেবে বলা হয়েছিল। কিছুই দেওয়া হয়নি। শুধুমাত্র মানুষকে বিভিন্ন লাইনে দাঁড় করিয়ে হেনস্তা করেছে। ভোটের আগে ফের মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ শাসকদল তৃণমূলের নেতাদের কথায়, মানুষ বিজেপির পাতা ফাঁদে পা দেবে না। বলে রাখা প্রয়োজন, ক্ষমতায় আসলে অন্নপূর্ণা যোজনায় রাজ্যের সমস্ত মহিলাদের তিন হাজার টাকা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এরমধ্যেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.