ভোট (WB Assembly Election 2026) বড় বালাই! প্রচারে বেরিয়ে নাপিতের ভূমিকায় বিজেপি প্রার্থী! কাঁচি হাতে তুলে বৃদ্ধের দাড়ি কামাতে দেখা গেল দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপকুমার সাহাকে। ঘটনায় অবাক স্থানীয় বাসিন্দারা। মুচকি হাসছেন বিরোধীরা। স্থানীয়রা বলছেন, “ভোটের জন্য যে আর কী কী দেখব।” কিন্তু এতে খারাপ কিছু দেখছেন না প্রার্থী। তাঁর জবাব, “বৃদ্ধ দাড়ি কামাচ্ছিলেন। আমি সাহায্য করেছি। এটা জনসংযোগের মাধ্যম।”
আরও পড়ুন:
দুবরাজপুর ব্লকের বালিজুরি গ্রাম পঞ্চায়েতের কুলেকুড়ি গ্রামে জনসংযোগ ও প্রচারে বেরিয়েছিলেন বিজেপির অনুপ। প্রচারের মাঝেই তাঁকে এক বৃদ্ধের দাড়ি কামাতে দেখা গিয়েছে। বিদায়ী বিধায়ক তথা বিজেপির প্রার্থী গ্রামের মানুষের দাড়ি কামিয়ে দিচ্ছেন, তা দেখতে ভিড়ও জমে যায়। পরে অনুপ বলেন, “মানুষের ব্যস্ততার মাঝে তাঁদের সঙ্গে কথা বলছি। সেই সময় বৃদ্ধকে দাড়ি কামাতে সাহায্য করেছি। এটা জনসংযোগের মাধ্যম। স্বাস্থ্যের খোঁজ নিয়ে, তাঁকে মতদানের কথা বলেছি। জনসংযোগের জন্য যা করা যায়, তা করা উচিত বলে আমার মনে হয়।” জয় নিয়ে আত্মবিশ্বাসী অনুপ বলেন, “দুবরাজপুরের বাসিন্দাদের পছন্দ পদ্ম ফুল। আমরাই জিতব।” উল্লেখ্য, গতকাল শনিবার প্রচারে বেরিয়ে বিজেপির তারকা প্রার্থী হিরণ চক্রবর্তীও একই কাজ করেছিলেন।
বীরভূমের দুবরাজপুর বিধানসভা আসনটি তফসিলি জাতির (SC) জনপ্রতিনিধিদের জন্য সংরক্ষিত। ২০২১ সালের নির্বাচনে অনুপকুমার সাহা বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন। এবারও তাঁকেই প্রার্থী করেছে গেরুয়া শিবির। তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে দুবরাজপুরের প্রাক্তন বিধায়ক চন্দ্রনরেশ বাউড়িকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চাষের জমিতে পড়ে যুবতীর কাদামাখা নগ্ন দেহ, অদূরেই উদ্ধার প্রৌঢ়ের লাশ! রহস্য শক্তিগড়ে
-
হিমাচলে বচ্ছরকার জলযন্ত্রণা! বৃষ্টি ও ধসে মৃত ১৫৭, নিখোঁজ ২৫৭, অবরুদ্ধ ২৫৯টি রাস্তা
-
মোদি জমানায় কর্পোরেটদের কত ঋণ মকুব? সংসদে তথ্য দিল কেন্দ্র
-
‘নন্দী’র পিঠে চেপে কানওয়ার যাত্রা! ভাইরাল শিবের পবিত্র বাহনের আদলের বাইক
-
পুজো মিটলেই ভোটের বাদ্যি! বাংলায় পুর নির্বাচন কবে? বড় বার্তা অগ্নিমিত্রার