পাক ক্রিকেটের দুরবস্থা অব্যাহত। সব ধরনের ক্রিকেটেই ব্যর্থতা চলছে। কোচ-অধিনায়ক বদলেও উন্নতি হচ্ছে না। এবার পাক ক্রিকেটের ‘সুদিন’ ফেরাতে নয়া পদক্ষেপ বোর্ড প্রধান মহসিন নকভির। প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতারকে (Shoaib Akhtar) বড় দায়িত্ব দিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ঘটনাচক্রে আখতার কিছুদিন আগে পর্যন্ত নকভির নিয়মিত সমালোচক ছিলেন।
কিছুদিন আগেই ইংল্যান্ডে টেস্ট সিরিজে চুনকাম হয়ে এসেছেন বাবর আজমরা। বহুদেশীয় প্রতিযোগিতায় শেষ সাফল্য এসেছে বছর দশেক আগে। ভারতের বিরুদ্ধে নামলে শুধু হার আর হার। দেশের মধ্যে সমালোচনার ঝড়। কোচ বা অধিনায়ক বদলে লাভ হয়নি। এমনকী নির্বাচকদেরও সরিয়ে দেওয়া হয়েছে। এবার আখতারের ভরসায় নকভি। দু’জনের মধ্যে সম্পর্ক বেশ ভালো।
আরও পড়ুন:
এক সূত্র জানিয়েছেন, “কয়েক সপ্তাহ আগে আখতারের ভাই প্রয়াত হন। নকভি তখন তাঁর সঙ্গে দেখা করে কথা বলেন। এর আগে শোয়েব নকভির বহু সিদ্ধান্ত ও পাকিস্তান ক্রিকেটের অনেক সমালোচনা করেছেন। কিন্তু নকভির এই আচরণ শোয়েবকে মুগ্ধ করেছিল।” সম্প্রতি নকভির সঙ্গে ফের দেখা করেছেন আখতার। পাক বোর্ড প্রধান তাঁকে জাতীয় ট্রেনিং ক্যাম্পে আমন্ত্রণ করেছেন।
ওই সূত্র আরও জানান, “আখতারকে বোর্ডে বড় পদ দেওয়া হবে। ওর নিজস্ব ভাবনাচিন্তা আছে। যেগুলো কাজে লাগাতে পারলে পাকিস্তানের ক্রিকেটের উন্নতি হবে। ভবিষ্যতের লক্ষ্যে পাক ক্রিকেটে কিছু বদল আনা হবে। নকভি ইতিমধ্যে পরিষ্কার করে দিয়েছেন, পুরুষ-মহিলা বা বয়সভিত্তিক দলের থেকে তিনি ভালো ফল প্রত্যাশা করেন।” এর মধ্যে মহিলা দলের জন্যও নতুন কোচ খুঁজছে পাক বোর্ড।
সর্বশেষ খবর
-
সস্তা জনপ্রিয়তার লোভ! মহাত্মা গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ ভিডিও, শ্রীঘরে ইনফ্লুয়েন্সার তরুণী
-
‘বলিউডের দেশাত্মবোধক ছবি নিয়ে উচ্চবাচ্য নেই, অথচ পাকিস্তানি শিল্পীকে তোল্লাই’, দিলজিৎকে খোঁচা মিকার
-
‘হিরো’ মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল