Bengal Election 2026

এবার ফোনে সরাসরি জানানো যাবে অভিযোগ, শান্তিপূর্ণ ভোট করাতে নয়া নম্বর চালু কমিশনের

নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের সময়েই কমিশন স্পষ্ট জানায়, শান্তিপূর্ণ এবং অবাধ ভোট করাতে সবরকম পদক্ষেপ করা হবে। সেই লক্ষ্যেই এবার নজিরবিহীনভাবে ভোটের অনেক আগেই বাংলায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন এলাকায় চলছে রুটমার্চ।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ২০:৫৮

options
link
এবার ফোনে সরাসরি জানানো যাবে অভিযোগ, শান্তিপূর্ণ ভোট করাতে নয়া নম্বর চালু কমিশনের
ফাইল ছবি।

প্রথম দফার নির্বাচনের বাকি আর কয়েকটা দিন। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন (Bengal Election 2026)। এবারের নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হবে বলে আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। আর সেই লক্ষ্যেই ইতিমধ্যে কমিশনের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এরমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সামনে আসছে। তা রুখতেও এবার কড়া কমিশন। শুধুমাত্র বাংলার ভোটের জন্য পৃথক টোল ফ্রি নম্বর চালু করল কমিশন। খোলা হয়েছে একটি ইমেল আইডিও। যেখানে ভোটাররা আইনশৃঙ্খলা সংক্রান্ত যে কোনও সমস্যা অভিযোগ জানাতে পারবে।

Advertisement

নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের সময়েই কমিশন স্পষ্ট জানায়, শান্তিপূর্ণ এবং অবাধ ভোট করাতে সবরকম পদক্ষেপ করা হবে। সেই লক্ষ্যেই এবার নজিরবিহীনভাবে ভোটের অনেক আগেই বাংলায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন এলাকায় চলছে রুটমার্চ। এমনকী খোদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল মাঠে নেমে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। সরাসরি ভোটারদের কাছ থেকে অভাব অভিযোগের কথা শুনেছেন। এরপরেও দেখা যায় ভোটের আগে কিংবা ভোটের দিন ভোটারদের ভয় দেখানোর মতো অভিযোগ সামনে আসে। এমন অভিযোগ থাকলে ভোটাররা যাতে সরাসরি কমিশনে অভিযোগ জানাতে পারেন, সেজন্যে পৃথক টোল ফ্রি নম্বর চালু করা হল। নম্বরটি হল – ১৮০০৩৪৫০০০৮ এবং ইমেল আইডিটি হল- [email protected]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কমিশন জানিয়েছে, ভোটাররা এই নম্বরে আইনশৃঙ্খলাজনিত সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন। এমনকী হুমকি, ভয় দেখানো, মারধর-সহ আইনশৃঙ্খলা নিয়েও অভিযোগ জানানো যাবে বলে জানিয়েছে কমিশন। আজ সোমবার থেকেই নয়া এই নম্বর চালু হয়েছে। যা ভোট গণনা পর্যন্ত চলবে বলে জানিয়েছে কমিশন। বলে রাখা প্রয়োজন, নির্বাচন কমিশনের তরফে আগেই একটি টোল ফ্রি নম্বর ছিল। ভোটাররা ১৯৫০ নম্বরে ফোন করে সরাসরি কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে এবার নজিরবিহীনভাবে বাংলার ভোটের জন্য পৃথক টোল ফ্রি নম্বর এবং ইমেল আইডি চালু করল কমিশন।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.