West Bengal Assembly Election

সিঁড়ির নিচে পড়ে রক্তাক্ত দেহ! ভোট ডিউটিতে জওয়ানের ‘অস্বাভাবিক মৃত্যু’তে চাঞ্চল্য

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত জওয়ান আইটিবিপির জওয়ান হিসাবে কর্মরত ছিলেন। ভোটের ডিউটিতে এসেছিলেন ফলতায়। থাকছিলেন ফলতা থানার দোস্তিপুর উচ্চ বিদ্যালয়ের দোতলায়।

Advertisement
সুরজিৎ দেব
সুরজিৎ দেব

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৬, ১৮:০১

options
link
সিঁড়ির নিচে পড়ে রক্তাক্ত দেহ! ভোট ডিউটিতে জওয়ানের ‘অস্বাভাবিক মৃত্যু’তে চাঞ্চল্য
মৃত জওয়ান। ছবি: সংগৃহীত।

ফলতায় আইটিবিপি সেনা জওয়ানের অস্বাভাবিক মৃত্যু। ভোটের (West Bengal Assembly Election) ডিউটিতে বঙ্গে এসে মৃত্যু জওয়ানের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম কনক। তিনি আইটিবিপির জওয়ান হিসাবে কর্মরত ছিলেন। ভোটের ডিউটিতে এসেছিলেন ফলতায়। অন্যান্য জওয়ানদের সঙ্গে থাকছিলেন ফলতা থানার দোস্তিপুর উচ্চ বিদ্যালয়ের দোতলায়। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাথরুমে যাওয়ার পথে সিঁড়ি থেকে পড়ে যান ওই জওয়ান। মাথায় গুরুতর আঘাত পান তিনি। জোরে শব্দ শুনে আসেন অন্যান্য জওয়ানরা। রক্তাক্ত অবস্থায় কনককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা জওয়ানকে মৃত বলে ঘোষণা করেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রাথমিক তদন্তে অনুমান, অতিরিক্ত রক্তক্ষরণের জন্য জওয়ানের মৃত্যু হয়েছে। দেহ ডায়মন্ড হারবার হাসপাতালে পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে নেমেছে ফলতা থানার পুলিশ। উল্লেখ্য, বঙ্গে এবার দু’দফায় নির্বাচন (West Bengal Assembly Election)। তার জন্য বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। ভোট ঘোষণার আগেই ধাপে  ধাপে রাজ্যে ৮৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসেছে। এ দিকে ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচনের জন্য রাজ্যে ২৮০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এবার ভোটের কাজে এসে মৃত্যু হল আইটিবিপি জওয়ানের।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন