West Bengal Assembly Election

ভোটের মুখে দায়িত্ববৃদ্ধি জ্যোতিপ্রিয়র, তিন সাংগঠনিক জেলায় নির্বাচনী কোর কমিটি ঘোষণা তৃণমূলের

শনিবার এক্স হ্যান্ডলে পোস্ট করে বারাসত, জঙ্গিপুর ও বহরমপুর - তিন সাংগঠনিক জেলার কোর কমিটি ঘোষণা করল তৃণমূল।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১৯:৩৬

options
link
ভোটের মুখে দায়িত্ববৃদ্ধি জ্যোতিপ্রিয়র, তিন সাংগঠনিক জেলায় নির্বাচনী কোর কমিটি ঘোষণা তৃণমূলের
ভোটের আগে জ্যোতিপ্রিয় মল্লিকের দায়িত্ব বাড়াল দল। ছবি: তৃণমূলের এক্স হ্যান্ডেল

ছাব্বিশের ভোটপ্রস্তুতি বহুদিন আগেই শুরু করে দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তার অঙ্গ হিসেবে জেলায় জেলায় ঘুরে সংগঠনের আগাগোড়া খুঁটিনাটি দেখেছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে চতুর্থ তৃণমূল সরকার গড়ার লক্ষ্যে তৈরি হয়েছে নতুন স্ট্র্যাটেজি। তারই অঙ্গ হিসেবে সাংগঠনিক জেলাগুলিতে নির্বাচনের অতিরিক্ত দায়িত্ব দিয়ে কোর কমিটি গড়ে দিল দল। শনিবার বারাসত, জঙ্গিপুর ও বহরমপুর – তিন সাংগঠনিক জেলার কোর কমিটি ঘোষণা করল তৃণমূল। এক্স হ্যান্ডলে তা পোস্ট করা হয়েছে দলের তরফে। তাতে দেখা যাচ্ছে, ভোটের মুখে বারাসতে দায়িত্ব বাড়ানো হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী, হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের। তিনি বারাসতের কোর কমিটির যুগ্ম আহ্বায়ক।

Advertisement

রাজ্যে চতুর্থ তৃণমূল সরকার গড়ার লক্ষ্যে তৈরি হয়েছে নতুন স্ট্র্যাটেজি। তারই অঙ্গ হিসেবে সাংগঠনিক জেলাগুলিতে নির্বাচনের অতিরিক্ত দায়িত্ব দিয়ে কোর কমিটি গড়ে দিল দল। শনিবার বারাসত, জঙ্গিপুর ও বহরমপুর – তিন সাংগঠনিক জেলার কোর কমিটি ঘোষণা করল তৃণমূল। এক্স হ্যান্ডলে তা পোস্ট করা হয়েছে।

বারাসত সাংগঠনিক জেলার নির্বাচনী কোর কমিটির যুগ্ম আহ্বায়ক জ্যোতিপ্রিয় মল্লিক।

তৃণমূলের এক্স হ্যান্ডল পোস্টে জানা যাচ্ছে, আসন্ন বিধানসভা ভোটে এতটুকু খামতি যাতে না থাকে, তার জন্য জঙ্গিপুর, বহরমপুর ও বারাসতে দলের নির্বাচনী কোর কমিটি তৈরি করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারাসত সাংগঠনিক জেলায় ১৬ জনের এই টিমে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষকে। তাঁর সঙ্গে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় যিনি ইডির হাতে ধরা পড়ে বেশ কয়েকদিন কারাবন্দি ছিলেন। পরে প্রমাণের অভাবে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। যদিও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর তাঁর দীর্ঘদিনের সহকর্মী ‘বালু’র উপর আস্থা রেখেছিলেন। জামিনে মুক্ত হওয়ার পর ফের রাজনীতির মূল স্রোতে ফিরেছেন জ্যোতিপ্রিয় ওরফে বালু। দিন কয়েক আগেই ভোটে ফের প্রার্থী হওয়া নিয়ে অনিশ্চয়তার সুর শোনা গিয়েছিল তাঁর গলায়। কিন্তু ছাব্বিশের ভোটের আগে সেই জ্যোতিপ্রিয় মল্লিককেই বাড়তি দায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বারাসত সাংগঠনিক জেলায় ১৬ জনের এই টিমে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষকে। তাঁর সঙ্গে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় যিনি ইডির হাতে ধরা পড়ে বেশ কয়েকদিন কারাবন্দি ছিলেন। পরে প্রমাণের অভাবে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

সম্প্রতি অশান্ত মুর্শিদাবাদ জেলার দিকে বাড়তি নজর দেওয়া হয়েছে নির্বাচনের আগে। জঙ্গিপুর সাংগঠনিক জেলার ১০ জন এবং বহরমপুরে ১৬ জনের নির্বাচনী কোর কমিটি ঘোষণা করেছে তৃণমূল। দুই জায়গা মূলত কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে চব্বিশের লোকসভা ভোটে অধীর-গড় বহরমপুর জিতে ঘাসফুল শিবির বুঝিয়ে দিয়েছে, তারাও শক্তিতে কম নয়। তবে ছাব্বিশের ভোটে কোনওরকম ঢিলেমি নয়। তাই দুই সাংগঠনিক জেলারই নির্বাচনী কোর কমিটিতে সাংসদদের দায়িত্ব বাড়ানো হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.