Bengal Election 2026

ভোটের আগে নন্দীগ্রামে মারমুখী বিজেপি! ছেঁড়া হল তৃণমূলের পতাকা-ব্যানার, কর্মীদের বাড়িতেও ভাঙচুর

অভিযোগ অস্বীকার করে পালটা বিজেপির দাবি, রাতের অন্ধকারে এলাকায় লাগানো বিজেপির সমস্ত পতাকা, ব্যানার ছিঁড়ে দিয়েছে তৃণমূল।

Advertisement
রঞ্জন মহাপাত্র
রঞ্জন মহাপাত্র

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৩:২৫

options
link
ভোটের আগে নন্দীগ্রামে মারমুখী বিজেপি! ছেঁড়া হল তৃণমূলের পতাকা-ব্যানার, কর্মীদের বাড়িতেও ভাঙচুর
তৃণমূলের পতাকা এবং ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ।

রাত পোহালেই ‘হাইভোল্টেজ’ নন্দীগ্রামে (Nandigram) নির্বাচন। তার আগেই ফের উত্তেজনা। তৃণমূল কংগ্রেসের পতাকা এবং ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ। শুধু তাই নয়, তৃণমূল কর্মীর বাড়িতেও ভাঙচুর, লুটপাট চালানো হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তৃণমূলের অভিযোগ, ঘটনার পিছনে বিজেপি আশ্রিত দুস্কৃতীরা রয়েছে। যদিও এহেন অভিযোগ অস্বীকার করে পালটা বিজেপির দাবি, রাতের অন্ধকারে এলাকায় লাগানো বিজেপির সমস্ত পতাকা, ব্যানার ছিঁড়ে দিয়েছে তৃণমূল। অভিযোগ-পালটা অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

Advertisement

আগামিকাল বৃহস্পতিবার প্রথম দফায় রাজ্যের ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোট (Bengal Election 2026) রয়েছে। ভোট রয়েছে নন্দীগ্রামেও। তার আগেই ছড়াল উত্তেজনা। জানা গিয়েছে, নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কাণ্ডপ্রশরা বুথে লাগানো তৃণমূল কংগ্রেসের পতাকা এবং ব্যানার ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। রাতের অন্ধকারে তা ছিঁড়ে দেওয়া হয় বলে দাবি। শুধু তাই নয়, তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, নন্দীগ্রামে এবার হার বুঝতে পেরেই এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে।

Advertisement

বলে রাখা প্রয়োজন, প্রচারের শেষলগ্নে বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। পবিত্র করের সমর্থনে ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ৩৭ নম্বর বুথে প্রচার করার সময় তৃণমূল কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। যা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই রেশ কাটতে না কাটতেই ফের উত্তেজনা নন্দীগ্রামে। তাও আবার একেবারে নির্বাচনের একদিন আগে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.