সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশদ্রোহিতার অপরাধে তিন লস্কর জঙ্গিকে মৃত্যুদণ্ডের সাজা দিল বনগাঁ আদালত৷ মহম্মদ ইউনিস, শেখ আবদুল্লা, মুজফফর আহমেদ রাঠোরকে শনিবার ফাঁসির নির্দেশ দিলেন বিচারক৷
চার লস্কর জঙ্গিকে ২০০৭ সালের ৪ এপ্রিল পেট্রাপোল সীমান্ত থেকে গ্রেফতার করে কেন্দ্রীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ৷ প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ থাকলেও পরে জিজ্ঞাসাবাদের পর একাধিক বিস্ফোরক তথ্য জানতে পারেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ দেশে নাশকতার বড়সড় ছক ছিল ওই চার জঙ্গির৷ তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের হয়৷ পরে রাজ্য সিআইডি ওই ঘটনায় তদন্তের ভার নেয়৷ ২০১৩-য় এক জঙ্গি পালিয়ে যায়৷ বাকি তিনজনকে এদিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত৷
সাজাপ্রাপ্ত তিন জঙ্গির মধ্যে দুজন পাক নাগরিক ও একজন ভারতীয়৷ এদের মধ্যে মহম্মদ ইউনিস লস্করের ফিদায়েঁ জঙ্গি৷ মুম্বই ট্রেন বিস্ফোরণের সঙ্গে যুক্ত তার যোগ রয়েছে বলে জানতে পারে সিআইডি৷ নারকো-অ্যানালিসিস টেস্টে উঠে আসে একের পর এক বিস্ফোরক তথ্য৷ কাশ্মীরে হামলার ছক ছিল জঙ্গিদের, খবর সিআইডি সূত্রে৷ এদিন জঙ্গিদের চরম সাজা শোনাল আদালত৷
West Bengal: Bongaon Court convicts three LeT terrorists, pronounce capital punishment. They were arrested from Bongaon border in 2007.
— ANI (@ANI_news) January 21, 2017
সর্বশেষ খবর
-
এলেন-দেখলেন-জয় করলেন…., ফ্রিকিকে মেসি ম্যাজিক, জর্ডনকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
-
আমেরিকার হামলার বদলা! কুয়েত-বাহরিনের মার্কিন ঘাঁটিতে গোলাবর্ষণ ইরানের, কী বললেন ট্রাম্প?
-
‘কলকাতা বইমেলা একটি সংগঠনের নয়’, প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত করতে উদ্যোগী সংঘ
-
শ্যামাপ্রসাদের ভিটে সংস্কারে ২০০ কোটি, বসবে ১২৫ ফুটের মূর্তিও, বদলের আশা পর্যটন মানচিত্র
-
জুলাইতেই জ্বালানি মানচিত্রে নতুন অধ্যায়, অশোকনগরে শুরু বাণিজ্যিক তেল উত্তোলন