NBSTC

সরকারি বাসে মহিলাদের ফ্রি রাইড, ক্ষতি এড়াতে উত্তরবঙ্গ পরিবহণ নিগমে বরাদ্দ সাড়ে ১২ কোটি

প্রতি মাসে এনবিএসটিসির গড় আয় ১৪ থেকে ১৫ কোটি টাকা। মহিলা যাত্রীদের ভাড়া মকুব করলে আয় প্রায় ৪ কোটি টাকা কম হবে।

Advertisement
বিক্রম রায়
বিক্রম রায়

শেষ আপডেট: জুন ১, ২০২৬, ০৯:০৪

options
link
সরকারি বাসে মহিলাদের ফ্রি রাইড, ক্ষতি এড়াতে উত্তরবঙ্গ পরিবহণ নিগমে বরাদ্দ সাড়ে ১২ কোটি
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ক্ষতি এড়াতে জন্য বাড়তি অর্থ বরাদ্দ রাজ্য সরকারের

রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, আজ, ১ জুন থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের (এনবিএসটিসি) বাসে মহিলাদের যাত্রায় কোনও ভাড়া লাগবে না। এই নির্দেশের ফলে রাজ আমলের এই পরিবহণ নিগম যাতে ক্ষতির মুখে না পড়ে, তার জন্য প্রায় সাড়ে ১২ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য পরিবহণ দপ্তর। এই অর্থ ইতিমধ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছেছে। মূলত নিগমের কর্মীদের বেতন-সহ বিভিন্ন খরচের জন্য রাজ্য সরকার এই ভর্তুকি দিয়ে থাকে।

Advertisement

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম সূত্রে জানা গিয়েছে, গড়ে প্রতিদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের বাসে প্রায় এক লক্ষ পাঁচ হাজার যাত্রী সফর করেন। এই বিপুল সংখ্যক যাত্রীর মধ্যে ৩৫ থেকে ৪০ শতাংশ মহিলা যাত্রীরা থাকেন বলেই প্রাথমিক হিসাব কর্তৃপক্ষের। প্রতি মাসে এনবিএসটিসির গড় আয় ১৪ থেকে ১৫ কোটি টাকা। এই পরিস্থিতিতে মহিলা যাত্রীদের ভাড়া মকুব করলে প্রতি মাসে ভাড়া বাবদ আয় প্রায় ৪ কোটি টাকা কম হবে।

মহিলা যাত্রীদের বিনাভাড়ায় যাতায়াতের ফলে নিগম কর্তৃপক্ষের উপর খরচে অতিরিক্ত চাপ বাড়তে চলেছে। তাই রাজ্যের পক্ষ থেকে আগেই অতিরিক্ত ভর্তুকি দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই জানিয়েছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে মহিলাদের বাসযাত্রার ক্ষেত্রে যে ভাড়া মকুব করা করা হয়েছে, সেটা কার্যকর হলে প্রতি মাসে প্রায় ৪ কোটি টাকারও বেশি ভর্তুকির প্রয়োজন। সেই বিষয়টি পরিবহণ দপ্তরে জানানো হয়েছিল। সেখান থেকে ইতিমধ্যে প্রায় তিন মাসের অতিরিক্ত ভর্তুকি বাবদ আগাম প্রায় সাড়ে ১২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নিগমের কর্মীদের যাতে কোনও সমস্যা না হয়, তারজন্য নতুন পদ্ধতির কথা মাথায় রেখে প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম সূত্রে জানা গিয়েছে, গড়ে প্রতিদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের বাসে প্রায় এক লক্ষ পাঁচ হাজার যাত্রী সফর করেন। এই বিপুল সংখ্যক যাত্রীর মধ্যে ৩৫ থেকে ৪০ শতাংশ মহিলা যাত্রীরা থাকেন বলেই প্রাথমিক হিসাব কর্তৃপক্ষের। প্রতি মাসে এনবিএসটিসির গড় আয় ১৪ থেকে ১৫ কোটি টাকা। এই পরিস্থিতিতে মহিলা যাত্রীদের ভাড়া মকুব করলে প্রতি মাসে ভাড়া বাবদ আয় প্রায় ৪ কোটি টাকা কম হবে। এই বিষয়টি পরিবহণ দপ্তরে নিগম কর্তৃপক্ষ জানিয়েছিল। তারপরই আগাম তিনমাসের ভর্তুকি বরাদ্দ করা হয়েছে। এদিকে, রাজ্য সরকারের মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবার এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত মহিলা যাত্রীরা। বিশেষ করে যে সমস্ত যাত্রীদের কর্মক্ষেত্রে নিয়মিত যাতায়াত করতে হয়, অনেকটাই লাভবান হবেন বলে আশা।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.