১৫ জুন থেকে রাজ্য জুড়ে শুরু হল ‘জনকল্যাণ শিবির’ (WB Jan Kalyan Shivir 2026) , চলবে ১৭ জুন পর্যন্ত। নন্দীগ্রামের রেয়াপাড়া থেকে ‘জনকল্যাণ শিবিরে’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। শিবির থেকে ৫৪ টি নাগরিক পরিষেবা পাবেন উপভোক্তারা।
‘জনকল্যাণ শিবিরে’র প্রথম দিনই শহর থেকে শহরতলি সর্বত্র উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। এবারের শিবিরে অবশ্য মূলত জোর দেওয়া হল ‘আয়ুষ্মান ভারত’ এবং ‘অন্নপূর্ণা যোজনা’র উপর। এছাড়া অন্যান্য ভাতা সংক্রান্ত সুবিধা নিতে যাঁরা এসেছিলেন, তাঁদের এদিন খালি হাতেই ফিরতে হয়েছে বলে জানিয়েছেন নাগরিকদের একাংশ।
সরকারি পরিষেবার পাশাপাশি প্রতিটি শিবিরেই হাজির ছিলেন রাজ্যের বনদপ্তরের কর্মীরা। শিবিরে যাওয়া নাগরিকদের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয় এদিন।
আরও ভিডিও
মোটের উপর নতুন সরকারের ‘জনকল্যাণ শিবিরে’র আয়োজনে খুশি অনেকেই। তবে অনেকেই বলছেন, দীর্ঘ পথ অতিক্রম করে তাঁদের শিবিরে যেতে হয়েছে, তার পরও পরিষেবা মেলেনি। পরের বার থেকে ওয়ার্ড বা এলাকাভিত্তিক শিবিরের আয়োজন হলে ভালো হয় বলে মত দিয়েছেন নাগরিকদের একাংশ।
সর্বশেষ খবর
-
সুপ্রিম দরবারে অমীমাংসিত তৃণমূলের ‘প্রতীক-যুদ্ধ’, কমিশনকে শিব সেনা মনে করাল আদালত
-
প্রধান নির্বাচক পদে আগরকর আর কতদিন? জানিয়ে দিল বোর্ড, জানানো হল উত্তরসূরি বাছার দিনক্ষণও
-
আবার বিহার! কিশোরীর পথ আটকে যৌন নিগ্রহ, অশালীন আচরণ, বন্ধুকে মার, প্রকাশ্যে ভিডিও
-
নতুন করে পুলিশি পদক্ষেপ নয়, হাই কোর্টের নির্দেশে স্বস্তিতে নন্দীগ্রামের জেলবন্দি কংগ্রেস প্রার্থী
-
একবছরে ২৫০০ কোটির লোকসান শাহরুখের! ‘ধনকুবের’ বাদশার ক্যাশবাক্সে আচমকা টান কেন?