দিব্যেন্দু মজুমদার, হুগলি: মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে শনিবারও দিনভর বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটল বিভিন্ন জেলায়। কোথাও মনোনয়নপত্র জমা দিতে বাধা, আবার কোথাও শাসক-বিরোধী অশান্তিতে উত্তেজনা ছড়াল। এদিন সকালে আরামবাগে মহকুমা শাসকের দপ্তরের সামনে দুষ্কৃতীরা সিপিএম ও বিজেপি প্রার্থীদের মারধরের হুমকি দেয় বলে অভিযোগ। পাশাপাশি পুলিশের সামনেই গোঘাটের প্রাক্তন বিধায়ক ফরোয়ার্ড ব্লকের বিশ্বনাথ কারককে চরম হেনস্তা করা হয়।
[পঞ্চায়েত ভোটের উৎসবে রাজ্যের কোষাগার থেকে খসতে চলেছে বিপুল অর্থ]
অভিযোগ, তিনি তাঁর অনুগামীরা গোঘাটের শাওড়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে মনোনয়ন জমা দিয়ে ফেরার সময় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। তাঁর সারা গায়ে মুখে কালি মাখিয়ে দেওয়া হয়। বিশ্বনাথ কারকের অভিযোগ, মহকুমা শাসকের অফিস সংলগ্ন মহকুমা খাদ্য দফতরের কাছে তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা তাঁকে ও তাঁর সঙ্গে থাকা পাঁচ মহিলাকে মারধর করে ও মুখে কালি লাগিয়ে দেয়। তিনি জানান তাঁর ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট নিয়ে চলে যায় আক্রমণকারীরা।
[পঞ্চায়েতে দিকে দিকে সংঘর্ষ, ভোটকর্মীদের অভয় দিতে মাঠে নামল কমিশন]
সর্বশেষ খবর
-
‘জো হিটলার ওয়ালি চাল চালেগা…’ যাদবপুরে মুছে দেওয়া দেওয়ালে ফের বিতর্কিত স্লোগান
-
বিজেপিতে যোগের পরই ভোটার তালিকা থেকে নাম বাদ! ক্ষুব্ধ রাঘব চাড্ডা বলছেন, ‘ওঁরা হিংসায় জ্বলছে’
-
‘সপ্তপদী’র ঝলকে উত্তম স্মরণ প্রধানমন্ত্রী মোদির, টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর
-
প্রবল বৃষ্টিতে ফরাক্কার রেল-সড়ক পথে ধস, আটকে একাধিক ট্রেন, উত্তরের সঙ্গে বিচ্ছিন্ন যোগাযোগ!
-
জেলে বসেই এমবাপেকে অপহরণের ছক! ১৮ বছরের যুবকের পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ