নিরাপত্তা নিশ্চিত হলে ১৪ মে পঞ্চায়েত ভোটে বাধা নেই, রায় আদালতের

নির্ধারিত বিজ্ঞপ্তি অনুযায়ী ১৪ মে ভোট হওয়ার সম্ভাবনাই জোরালো।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০১৮, ১৪:৩৯

options
link
নিরাপত্তা নিশ্চিত হলে ১৪ মে পঞ্চায়েত ভোটে বাধা নেই, রায় আদালতের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে জটমুক্তি। পঞ্চায়েত নির্বাচন নিয়ে কাটল সমস্তরকম ধোঁয়াশা। আজ নিরাপত্তা নিয়ে মূল মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে। তাতে স্পষ্ট জানানো হয়েছে, নির্বাচন কমিশনই ঠিক করবে কবে হবে পঞ্চায়েত ভোট। আদালতের এই নির্দেশ অনুযায়ী, ১৪ মে ভোট করার ক্ষেত্রে আর কোনও আইনি বাধা থাকল না।

Advertisement

[  হাসনাবাদ মনসামঙ্গল কাণ্ড, সাপ ভাড়া দিয়ে ধৃত সাপুড়ে ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রায় এক মাস ধরে চলছে পঞ্চায়েত ডামাডোল। প্রথমবারের নির্ঘণ্ট বাতিল হয়েছে। দ্বিতীয় বিজ্ঞপ্তি প্রকাশের পরও ধোঁয়াশা কাটেনি। বহু মামলা গিয়ে ঠেকে শেষমেশ দুটি বিষয়ে। এক, বামেদের ই-মনোনয়ন মান্যতা পাবে কি না। দুই, নিরাপত্তা সংক্রান্ত মামলা। প্রথম মামলার ক্ষেত্রে, বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছিল, ই-মেল মারফত আসা মনোনয়নকে মান্যতা দিতে হবে। এবং ব্যালটে বৈধ প্রার্থীর নাম প্রকাশ করতে হবে। এই রায়ের পরই ধোঁয়াশা দেখা দিয়েছিল যে, নির্ধারিত দিনে আদৌ ভোট করানো সম্ভব হবে কি না। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ ছিল নিরাপত্তা মামলার রায়। বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলার রায়ে জানিয়ে দিল, কবে ভোট হবে তা ঠিক করবে কমিশনই। সেক্ষেত্রে আদালত কোনও হস্তক্ষেপ করবে না। তবে শর্ত একটাই, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি রাজ্যের দেওয়া নিরাপত্তা নিয়ে কমিশন নিশ্চিত হতে পারে তাহলে যে কোনও দিন ভোট করাতে পারে। তা নিয়ে আদালতের কোনও আপত্তি নেই। কারণ আদালতের কোনও আলাদা সুরক্ষা ব্যবস্থা নেই। সুতরাং নিরাপত্তা সংক্রান্ত পুরো বিষয়টিই কমিশন ও রাজ্যের ব্যাপার। সেক্ষেত্রে এই বিষয় তাদেরই নিশ্চিত হতে হবে। কোনও দলেরই যেন কোনও অসন্তোষ থাকলে চলবে না। দরকার হলে সব দলের সঙ্গে বৈঠক করে বিষয়টি নিয়ে নিশ্চিত হতে হবে। প্রাণহানি হলে ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। এই রায়ের পর ১৪ মে ভোট নিয়ে জটিলতা কাটল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement

 জন্মদিনে অবলেহিত রবীন্দ্রনাথের স্মৃতিধন্য কবি নবীনচন্দ্র সেনের বাসভবন ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.