একই আসনে দুই দলের হয়ে প্রার্থী! গৃহবধূর কাণ্ড দেখে চোখ কপালে গ্রামবাসীদের

রাজনীতির ঘোরপ্যাঁচ সম্পর্কে অজ্ঞ কল্যাণপুরের জ্যোৎস্নাদেবীও হতবাক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০১৮, ১৭:৪৩

options
link
একই আসনে দুই দলের হয়ে প্রার্থী! গৃহবধূর কাণ্ড দেখে চোখ কপালে গ্রামবাসীদের

সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: গ্রাম পঞ্চায়েতের একটি আসনে একই মহিলা দুই ভিন্ন মেরুর রাজনৈতিক দলের প্রার্থী? সেটা কীভাবে সম্ভব? শুনতে অবাক লাগলেও এমনটাই বাস্তবে হয়েছে। দুই বিরোধী রাজনৈতিক দলের হয়ে একই প্রার্থীর মনোনয়ন জমাকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে বাগনান থানার কল্যাণপুরে। মনোনয়ন পত্র দেখে চোখ কপালে উঠেছে রাজনৈতিক মহলের। ঘটনা হল বাগনান-১ ব্লকের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের রাকসীট গ্রামের গৃহবধু জ্যোৎস্না সেনাপতির নাম মনোনয়নপত্রের দুই জায়গায় উল্লেখ করা হয়েছে। তিনি সিপিএম এবং বিজেপি উভয় দলের হয়েই মনোনয়ন জমা দিয়েছেন। দুটি মনোনয়নই নির্ভুল বলে গৃহীত হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বাগনান ও কল্যাণপুর জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই ঘটনার নজিরকে জনসমক্ষে তুলে ধরে যখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি ও সিপিএমের বিরুদ্ধে তলে তলে জোট বাঁধার অভিযোগে সাঁড়াশি আক্রমণ শুরু হয়েছে তখন সিপিএম ও বিজেপির পক্ষ থেকে বিষয়টি ক্ষতিয়ে দেখার আশ্বাস দিয়ে মুখরক্ষার চেষ্টা করা হচ্ছে।

Advertisement
[উন্নয়নের ফিরিস্তি নিয়ে পঞ্চায়েতে তৃণমূলের প্রচারসঙ্গী ক্লাবও]

নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে, জ্যোৎস্না সেনাপতির দুটি মনোনয়নই ত্রুটিহীন। অর্থাৎ কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের একটি আসনের জন্য জ্যোৎস্না সেনাপতি একই সঙ্গে সিপিএম ও বিজেপি উভয় দলের হয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন! রাকসীট গ্রামের বছর বিয়াল্লিশের গৃহবধু জ্যোৎস্নাদেবী একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রাঁধুনির কাজ করেন। তাঁর স্বামী অশোক সেনাপতি ঝুড়ি, চুপড়ি, ধুনুচি ইত্যাদি তৈরি করেন। খুবই অস্বচ্ছল পরিবার। সরল সাদাসিধে গ্রাম্য বধু জ্যোৎস্নাদেবী রাজনীতির ঘোরপ্যাঁচ সম্পর্কে নিতান্তই অজ্ঞ। এই ঘটনায় তিনি নিজেও হতবাক হয়ে গিয়েছেন। তাঁকে নিয়ে এত হইচইয়ের কারণটাও তিনি বুঝে উঠতে পারছেন না। শুধু মুখে বলছেন, “ওরা বুঝিয়ে সুঝিয়ে কাগজে সই করতে বলল, তাই সই করেছিলাম, এর বেশি কিছুই জানি না।” তৃণমূল নেতা রমেশ পাল সেলিমুল আলমরা বলেন সিপিএম ও বিজেপি তলে তলে হাত মিলিয়েছে সেটা প্রমাণ হল। একটা দলের মনোনয়ন কোনও কারণে বাতিল হলে তিনি অন্য দলের প্রার্থীপদে রয়ে যাবেন, আর তখন দুই দল জোটবদ্ধ হয়ে সেই প্রার্থীকে জয়ী করার জন্য ঝাঁপাবে। এটাই ছিল ওদের গেম প্লান। বিজেপি ও সিপিএম জেলা নেতৃত্ব অবশ্য তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। প্রশ্ন হল জ্যোৎস্নাদেবী তাহলে এখন কোন দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন? সিপিএম না বিজেপি? নাকি দুই দলই তাঁর প্রতি বিরাগভাজন হয়ে প্রতীক দেওয়া থেকে বিরত থাকবেন? সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
[ভোটে জিততে নিজের দেওয়াল নিজেই লিখছেন পুরুলিয়ার শিল্পী শিবরাম]
Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.