অর্ণব আইচ: যৌথ উদ্যোগে ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার রুখল বিএসএফ ও পশ্চিমবঙ্গ পুলিশ৷ উদ্ধার হয়েছে ৭০টি গরু ও দু’টি ট্রলার৷ যার আর্থিক মূল্য যথাক্রমে ৬,০৩,৫১০ টাকা ও ১৪,০০,০০০ টাকা৷ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ পুলিশ স্টেশনের সীমান্তবর্তী এলাকায়৷
পথ দুর্ঘটনায় প্রয়াত দোহারের কালিকাপ্রসাদ
গোপন সূত্রে খবর পেয়ে, ধামাখালির জরিয়া খাল এলাকায় ওৎ পেতে ছিলেন বিএসএফ ও পুলিশ কর্মীরা৷ রাত পৌনে এগারোটা নাগাদ দু’টি ট্রলারে করে গরু নিয়ে ঘটনাস্থলে আসে পাচারকারীরা৷ কিছুক্ষণ পর আরেকপক্ষও ঘটনাস্থলে এসে উপস্থিত হয়৷ তখনই হাতেনাতে তাদের ধরার চেষ্টা করে যৌথ বাহিনী৷ বাঁচার জন্য দেশি বন্দুক দিয়ে বিএসএফ ও পুলিশ বাহিনীর দিকে গুলি ছোড়ে পাচারকারীরা৷ জবাবে কয়েক রাউন্ড গুলি চালায় বাহিনীও৷ বিপদ বুঝে অন্ধকারের সুযোগ নিয়ে গরু ও ট্রলার ছেড়ে পালিয়ে যায় পাচারকারীরা৷ পরে বাজেয়াপ্ত মাল হিঙ্গলগঞ্জের শুল্ক দপ্তরে দায়িত্বে সঁপে দেয় বিএসএফ ও পুলিশ৷
কচ্ছপের পেট থেকে বেরোল ৯১৫টি সৌভাগ্যের কয়েন
‘নেকেড’ কতটা ঝড় তোলে তার অপেক্ষায় আছি: ঋতাভরী
সর্বশেষ খবর
-
সামনে জামশেদপুর এফসি, মিগুয়েলকে ছাড়াই আজ ডুরান্ড কোয়ার্টারে নামছে মোহনবাগান
-
স্বাধীনতা দিবসের আগের রাতে ‘হেনস্তা’, তৃণমূলের মহুয়ার পাশে দাঁড়িয়ে বিতর্কে সিপিএমের মহিলা সংগঠন
-
স্টেশনের জলে ই-কোলাই ব্যাকটেরিয়া! ক্যাগ রিপোর্ট দেখেই কড়া ‘অ্যাকশন’ রেলমন্ত্রীর
-
‘প্রথম’ মরশুমেই চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার, অবশেষে ক্রিকেটে সাফল্যে আবেগে ভাসলেন গোয়েঙ্কা
-
মার্কিন সেনাকে হত্যায় ২৮ লক্ষ টাকা পুরস্কার, মহিলাদের ক্ষেত্রে দ্বিগুণ! ঘোষণা ইরানের