আমেরিকার সঙ্গে সংঘাতের মাঝেই বড় ঘোষণা ইরানের। আমেরিকার কোনও সেনা জওয়ানকে হত্যা করলে হত্যাকারীকে ৩০ হাজার ডলার অর্থাৎ ২৮ লক্ষ টাকা পুরস্কার দেবে ইরান। কোনও মহিলা যদি এই কাজ করেন সেক্ষেত্রে পুরস্কারের অঙ্ক হবে দ্বিগুণ। অর্থাৎ ৬০ হাজার ডলার। এমনকী যে অস্ত্রে মার্কিন সেনার মৃত্যু হবে তা তুলে রাখা হবে মিউজিয়ামে। সম্প্রতি এই ঘোষণা করেছেন ইরানের কমান্ডার-ইন-চিফ আমির হাতামি।
রবিবার তেহরানে বক্তব্য রাখতে গিয়ে ইরানের সেনাপ্রধান বলেন, দেশের মানুষ মার্কিন সেনার উপর ক্ষুব্ধ। দীর্ঘদিন ধরেই দেশের মানুষের তরফে এই ধরনের দাবি উঠেছিল। অসংখ্য অনুরোধের পরই এই বিষয়ে পরিকল্পনা করা হয়েছে। এরপরই হাতামি বলেন, “কেউ যদি মার্কিন সেনাকে হত্যা করতে বা জীবিত ধররে পারেন, সেক্ষেত্রে তাঁকে ৩০ হাজার ডলার পিরস্কার দেওয়া হবে। পুরুষদের পাশাপাশি কোনও মহিলা যদি এই কাজ করতে পারেন সেক্ষেত্রে পুরস্কারের মূল্য হবে ৬০ হাজার ডলার।”
আরও পড়ুন:
আমেরিকার কোনও সেনা জওয়ানকে হত্যা করলে হত্যাকারীকে ৩০ হাজার ডলার অর্থাৎ ২৮ লক্ষ টাকা পুরস্কার দেবে ইরান। কোনও মহিলা যদি এই কাজ করেন সেক্ষেত্রে পুরস্কারের অঙ্ক হবে দ্বিগুণ।
এখানেই শেষ নয় ইরানের সেনাপ্রধান আরও বলেন, যে বন্দুক বা অস্ত্র দিয়ে মার্কিন সেনাকে হত্যা করা হবে, সেটির বাজারদরের তুলনায় দ্বিগুণ মূল্য দেওয়া হবে। সঙ্গে দেওয়া হবে নতুন অস্ত্র। যে অস্ত্রে হত্যা হয়েছে সেটিকে যুদ্ধের স্মারক হিসেবে মিউজিয়ামে তুলে রাখা হবে। ইরান জানিয়েছে, এই পরিকল্পনা তাঁদের জন্য যারা আর্থিক জেহাদের মাধ্যমে দেশের যুদ্ধ প্রচেষ্টাকে আর্থিক ভাবে সমর্থন জানাতে চায়।
উল্লেখ্য, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত আমেরিকা দূর থেকেই ইরানের উপর হামলা চালিয়েছে। ইরানে স্থল অভিযান নিয়ে নানা জল্পনা উঠলেও এখনও পর্যন্ত সেখানে সেনা পাঠানোর বিষয়ে কোনও বার্তা দেননি ট্রাম্প। এই পরিস্থিতির মাঝেই এবার মার্কিন সেনা হত্যায় পুরস্কার ঘোষণা করল ইরান। একইসঙ্গে এদিন হাতামি বলেন, আমেরিকার সামরিক শক্তি যে কতখানি ঠুনকো তা ইতিমধ্যেই প্রকাশ হয়ে গিয়েছে। একইসঙ্গে বলেন, পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং হরমুজ প্রণালীতে আমেরিকার প্রবেশের কোনও অধিকার নেই। তাদের ওখান থেকে পালাতেই হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘রাজি’র গানে স্বাধীনতা উদযাপন করে বিপাকে একদল পাক অভিনেত্রী, দেশজুড়ে বিতর্কের ঝড়
-
‘আমার মতো মুসলিম তরুণকে…’, বিজেপি ছাড়লেন জাতীয় মুখপাত্র, নেপথ্যে আর্থিক সংকট!
-
শিলিগুড়ির প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন, পুড়ে খাক কয়েক কোটির সামগ্রী!
-
শান্তিপুরে সিন্দুক রহস্য! মাটি খুঁড়তেই আতঙ্ক, শিকলে বাঁধা সিন্দুকের পাশে ‘পাহারাদার’ সাপ
-
ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, বিদেশযাত্রায় টাকার অভাব? হাই কোর্টে দ্রুত শুনানির আর্জি অভিষেকের