নিরুফা খাতুন: ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। দুই বঙ্গের মোট আটজেলায় বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর উত্তরপ্রদেশ ও অসমে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপরও। সক্রিয় মৌসুমী অক্ষরেখা গিয়েছে বাংলার উপর দিয়ে। মৌসুমী অক্ষরেখা শ্রী গঙ্গানগর রোহতক, দিল্লি, আগ্রা, চুর্ক, আসানসোল হয়ে ক্যানিং-এর উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিক থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। এর প্রভাবে আজ শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রবিবার বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তবৃষ্টির সম্ভাবনা। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
[আরও পড়ুন: ফোকাস ডাবলসে, প্যারিস অলিম্পিকের সিঙ্গলস থেকে নাম তুলে নিলেন মারে]
শনিবার থেকে সোমবার বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে।উল্লেখ্য, ভারী বৃষ্টি হবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, হিমাচলপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, সিকিম, ওড়িশা-সহ একাধিক রাজ্যে। প্রবল বৃষ্টির সতর্কতা মধ্য মহারাষ্ট্র কঙ্কন এবং গোয়ায়।
[আরও পড়ুন: প্রয়াত ২১ জুলাই কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়, শোকপ্রকাশ মমতার]
সর্বশেষ খবর
-
‘নিজে সততার প্রতীক সেজে সবাইকে ফাঁসিয়েছেন’, পুজো পাস দুর্নীতিতে মমতার নাম জড়াতেই খোঁচা দিলীপের
-
‘ভারতীয়রা প্রাণ কাড়ে না, জীবন বাঁচায়’, স্মিতকে কুর্নিশ মোদির, ট্রাম্প-শাহবাজকে নিশানা?
-
বিশ্বকাপে পাকিস্তানের লক্ষ্য শুধু… মহারণের সূচি ঘোষণা হতেই বাবরদের চরম কটাক্ষ পার্থিবের
-
‘জীবনের সেরা ম্যাচ খেলো’, ব্রাজিল যুদ্ধের আগে মনবীরদের বার্তা বিশ্বকাপে খেলা বিকাশের
-
কপালের চন্দন পরিষ্কার থেকে হাতে আলতো চুমু, ‘দেশু ৭’-এর প্রচারে শুভশ্রীর প্রতি যত্নশীল দেব!