West Bengal Weather Update

Weather Update: টানা বৃষ্টিতে রাজ্যের একাধিক জায়গা জলমগ্ন, জলযন্ত্রণায় ক্ষুব্ধ সাধারণ মানুষ

আগামী ২৪ ঘণ্টায় ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৯, ২০২১, ১৯:৪৮

options
link
Weather Update: টানা বৃষ্টিতে রাজ্যের একাধিক জায়গা জলমগ্ন, জলযন্ত্রণায় ক্ষুব্ধ সাধারণ মানুষ
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার থেকে শুরু হয়েছে বৃষ্টি।  সোমবার তা আরও বেড়েছে। মঙ্গলবার সকালেরও একই অবস্থা। একটানা বৃষ্টিতে ফের জলমগ্ন কলকাতার একাধিক এলাকা।  পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের নিম্নচাপের কারণেই এই বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisement
Weather Update
ছবি: প্রতীকী

বুধবার অর্থাৎ লক্ষ্মীপুজো পর্যন্ত এই বৃষ্টি চলবে বলেই জানা গিয়েছে। এদিকে টানা বৃষ্টিতে কার্যত জলবন্দি কলকাতার বেশ কিছু জায়গা। শুধু কলকাতা নয়, আশপাশের শহরতলিও জল জমেছে।  উত্তর ২৪ পরগনার বরানগর, বেলঘড়িয়া-সহ বেশ কয়েকটি এলাকা জলমগ্ন বলেই জানা গিয়েছে।  দমদম বিমানবন্দরের উড়ানে এখনও পর্যন্ত কোনও সমস্যা অবশ্য হয়নি। তবে কয়েকটি ফ্লাইট দেরিতে চলছে।  বৃষ্টির কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে খবর। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: পুজোয় সুরাপ্রেমীদের নজির! উৎসবের দিনে মদ বিক্রিতে রেকর্ড আয় রাজ্যের]

হাওড়া পুরসভার একাংশেও সাধারণ মানুষকে জলযন্ত্রণা সহ্য করতে হচ্ছে। সালকিয়া, টিকিয়াপাড়া, শালিমার, বেলগাছিয়া, লিলুয়ার বেশ কয়েকটি এলাকা জলমগ্ন বলে জানা গিয়েছে। হাওড়ার ডোমজুড়েও বৃষ্টির কারণে বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকেই জমা জলের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন।  এখনও পর্যন্ত কোনও ট্রেন দেরিতে চলার খবর নেই। 

Advertisement
Bengal Weather Update
ছবি: প্রতীকী

নিম্নচাপের কারণে উত্তাল দীঘার সমুদ্র। ইতিমধ্যেই জলোচ্ছাস দেখা গিয়েছে। দীঘা, মন্দারমণি, তাজপুর, শংকরপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পুজোর অবসরে অনেক পর্যটকই সৈকতে ছুটি কাটাতে গিয়েছিলেন। তাঁদের বারবার সতর্ক করা হচ্ছে। সৈকতে মাইকিং করা হচ্ছে বলেও খবর। হাওয়া অফিস সূত্রে খবর, বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়া সম্ভাবনা প্রবল বলেই জানা গিয়েছে।  জলপাইগুড়ি ও কোচবিহারের কিছু এলাকায় জারি করা হয়েছে কমলা সতর্কতা । 

[আরও পড়ুন: কলা পাতা দিয়ে এক ফুটের লক্ষ্মী প্রতিমা গড়ে তাক লাগালেন পুরুলিয়ার শিক্ষক]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.